১৮ নভেম্বর ২০২৬, ০৩ অগ্রহায়ণ ১৪৩৩

হোটেল সারিনায় নতুন সাজে ফিরছে ভারতীয় রেস্তোরাঁ ‘অমৃত’

ভারতের বিভিন্ন অঞ্চলের খাবার ও নতুন পরিবেশনশৈলী নিয়ে ঢাকার বনানীতে আবারও চালু হচ্ছে ভারতীয় এ রেস্তোরাঁ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 18 Nov 2026, 12:22 PM

Updated : 18 Nov 2026, 12:22 PM

নতুন সাজসজ্জা, মেনু ও পরিবেশনশৈলী নিয়ে ঢাকায় আবারও চালু হচ্ছে ভারতীয় রেস্তোরাঁ ‘অমৃত’।

রাজধানীর বনানীতে হোটেল সারিনার দ্বিতীয় তলায় নতুন পরিসরে যাত্রা শুরু করছে রেস্তোরাঁটি।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় উদ্বোধন করা হবে এ রেস্তোরাঁ। ভারতীয় নকশার ছোঁয়ায় নতুন করে সাজানো হয়েছে রেস্তোরাঁর অভ্যন্তর।

বিজ্ঞপ্তিতে বলা হয়, পরিবার ও বন্ধুদের সঙ্গে স্বচ্ছন্দে সময় কাটানোর উপযোগী পরিবেশ তৈরির পাশাপাশি খাবার পরিবেশনেও আনা হয়েছে নতুনত্ব।

নতুন মেনুতে থাকছে ভারতের বিভিন্ন অঞ্চলের জনপ্রিয় খাবার। এর মধ্যে রয়েছে মাটন রোগান জোশ, হায়দরাবাদি চিকেন বিরিয়ানি, গোয়ান ফিশ কারি ও আস্ত তন্দুরি পমফ্রেট। এ ছাড়া থাকছে বাটার চিকেন, চিকেন টিক্কা মসলা ও মাটন শিক কাবাব।

নিরামিষ খাবারের তালিকায় রয়েছে পনির টিক্কা, পালং পনির ও ডাল মাখানি। মূল খাবারের সঙ্গে বেছে নেওয়া যাবে জিরা পোলাও অথবা ভারতীয় রুটি।

মিষ্টান্ন হিসেবে পাওয়া যাবে ক্ষীর, গোলাপ জামুন ও গাজরের হালুয়া। এ ছাড়া থাকছে লাচ্ছি ও মসলা চা।