১৬ নভেম্বর ২০২৬, ০১ অগ্রহায়ণ ১৪৩৩

হোটেল সারিনায় ক্রিসমাস কেক মিক্সিং অনুষ্ঠান

বিভিন্ন বাদাম, মসলা, শুকনো ফল ও ঐতিহ্যবাহী ক্রিসমাস উপকরণ মেশানো হয় অনুষ্ঠানে, যা দিয়ে পরে তৈরি হবে ক্রিসমাস কেক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 16 Nov 2026, 12:06 AM

Updated : 16 Nov 2026, 12:06 AM

রাজধানীর হোটেল সারিনায় ক্রিসমাস কেক মিক্সিং অনুষ্ঠান হয়েছে।

রোববার হোটেল কর্তৃপক্ষ সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছে, এ অনুষ্ঠানে করপোরেট অংশীদার ও অতিথিরা অংশ নেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, অনুষ্ঠানে অতিথিদের সঙ্গে মহাব্যবস্থাপক ও পরিচালনা বিভাগের প্রধান বিভিন্ন বাদাম, শুকনো ফল ও ঐতিহ্যবাহী ক্রিসমাস উপকরণ মিশিয়ে এ উৎসবের যাত্রা শুরু করেন।

অনুষ্ঠানে মহাব্যবস্থাপক বলেন, “আমাদের কেক–মিক্সিং অনুষ্ঠান সারিনার অন্যতম আনন্দময় ঐতিহ্য। এটি একতা, উদযাপন এবং ভাগ করে নেওয়ার মানসিকতাকে প্রতিফলিত করে- যা উৎসবের প্রকৃত চেতনা।”

এ অনুষ্ঠানে মেশানো শুকনো ফলগুলো সংরক্ষণ করা হবে, যা দিয়ে সারিনার ক্রিসমাস কেক তৈরি হবে। পরিবেশন করা হবে ডিসেম্বর মাসে।