২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ধূপখোলায় অগ্নিদগ্ধ বিশ্ববিদ্যালয় ছাত্রের মৃত্যু

ওয়াসার লাইনের কাজ চলার সময় গ্যাস লাইন ক্ষতিগ্রস্ত হয়ে নয়জন দগ্ধ হয়েছিলেন।

ধূপখোলায় অগ্নিদগ্ধ বিশ্ববিদ্যালয় ছাত্রের মৃত্যু

গেণ্ডারিয়ার ধূপখোলায় ওয়াসার লাইনের জন্য ড্রেন খোঁড়ার কাজের সময় গ্যাস লাইন ক্ষতিগ্রস্ত হয়ে বিস্ফোরণ থেকে আগুন ধরে গিয়েছিল।

ঢাকা মেডিকেল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 May 2023, 01:19 PM

Updated : 06 May 2023, 05:38 PM

পুরান ঢাকার গেণ্ডারিয়ার ধূপখোলায় ওয়াসার লাইনের জন্য ড্রেন খোঁড়ার কাজের সময় গ্যাস লাইন ক্ষতিগ্রস্ত হয়ে বিস্ফোরণ থেকে আগুনে দগ্ধ একজন মারা গেছেন।

মারা যাওয়া মেহেদি হাসান শাওন (২২) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন।

শনিবার ভোর সাড়ে ৬টায় শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে ঢাকা মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাচ্চু মিয়া জানিয়েছেন।

গত সোমবার এই ঘটনায় মোট নয়জন দগ্ধ হন। তাদের বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়। তাদের মধ্যে এই প্রথম কেউ মারা গেলেন।

দগ্ধ বাকি আটজনের মধ্যে তিনজন এখনও চিকিৎসাধীন। অন্যরা চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন।

পুরনো খবর:

ধূপখোলায় গ্যাসের আগুনে পুড়েছে তিন দোকান, দগ্ধ শিশুসহ ৯