২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুই মন্ত্রণালয় ও পিএসসিতে নতুন সচিব

ধর্ম সচিব হয়েছেন মু. আ. হামিদ জমাদ্দার; পদোন্নতি পেয়ে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব হয়েছেন নাজমা মোবারেক।

দুই মন্ত্রণালয় ও পিএসসিতে নতুন সচিব

বাংলাদেশ

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jun 2023, 09:33 PM

Updated : 05 Jun 2023, 09:33 PM

জনপ্রশাসনে রদবদলে নতুন সচিব পেয়েছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এবং ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। 

এছাড়া সরকারি কর্ম কমিশনে (পিএসসি) নতুন সচিব এবং বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ডে মহাপরিচালক নিয়োগ দিয়ে সোমবার রাতে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। 

সরকারি কর্ম কমিশনের সচিব মু. আ. হামিদ জমাদ্দারকে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব পদে বদলি করা হয়েছে। 

আর ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব কাজী এনামুল হাসানকে বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ডের মহাপরিচালক করা হয়েছে। বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ডের মহাপরিচালকের পদটি সচিব পদমর্যাদার। 

মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. হাসানুজ্জামান কল্লোলকে সরকারি কর্ম কমিশনের সচিব পদে বদলি করা হয়েছে। 

অর্থ বিভাগে সংযুক্ত অতিরিক্ত সচিব নাজমা মোবারেককে সচিব পদে পদোন্নতি দিয়ে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব করা হয়েছে।