২৭ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩

মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম বদলাল

এ মন্ত্রণালয়ের ইংরেজি নাম অপরিবর্তিত রয়েছে।

মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম বদলাল

বাংলাদেশ সচিবালয়। ফাইল ছবি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 26 Oct 2026, 11:59 PM

Updated : 26 Oct 2026, 11:59 PM

মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম পরিবর্তন করে নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয় করা হয়েছে।

সোমবার এ সংক্রান্ত গেজেট প্রকাশ করা হয়েছে।

মন্ত্রণালয়ের নাম বাংলায় পরিবর্তন হলেও ইংরেজি নাম অপরিবর্তিত রয়েছে।

গত ১৮ অক্টোবর মন্ত্রিসভার বৈঠকে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম পরিবর্তন করে নতুন করে নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয় করার সিদ্ধান্ত হয়।

হুসেইন মুহম্মদ এরশাদের শাসনের সময় ১৯৮৯ সালের ৯ নভেম্বর মহিলা বিষয়ক মন্ত্রণালয় গঠন করা হয়। বিএনপি সরকারের সময় ১৯৯৪ সালের ৫ মে এর নাম মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় রাখা হয়।