২০ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

এবার দক্ষিণ কেরাণীগঞ্জ থানার সামনে পিকআপে আগুন

এর আগে মিরপুরে দুটি বাসে এবং বাড্ডায় একটি স্টাফ বাসে আগুন লাগে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 19 Sep 2026, 11:20 PM

Updated : 19 Sep 2026, 11:20 PM

মিরপুর ও বাড্ডার পর এবার ঢাকার দক্ষিণ কেরাণীগঞ্জ থানার সামনে একটি পিকআপে আগুন লেগেছে।

শনিবার রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে বলে ওই থানার ডিউটি অফিসার এসআই কাজী হাফিজ জানিয়েছেন।

তিনি বলেন, “পিকআপটি থানার জব্দ করা ছিল, থানার বাইরে রাখা ছিল।”

দক্ষিণ কেরাণীগঞ্জ থানার পরিদর্শক আজগর আলী বলেন, “কে বা কারা জব্দ করা একটি পিকআপে আগুন দিয়েছে, আমরা বিষয়টি খতিয়ে দেখছি।”

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ বলেন, খবর পেয়ে তাদের দুইটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

এর আগে সন্ধ্যা সোয়া ৭টার দিকে মিরপুরে দুটি বাসে এবং বাড্ডায় রাত ৮টার দিকে একটি স্টাফ বাসে আগুন লাগে।