২৩ অক্টোবর ২০২৬, ০৮ কার্তিক ১৪৩৩

চট্টগ্রামে বাসচাপায় অটোরিকশার ২ যাত্রী নিহত, বাসে আগুন

পুলিশ গিয়ে বিক্ষোভকারীদের সরিয়ে দিলে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 23 Oct 2026, 10:37 PM

Updated : 23 Oct 2026, 10:37 PM

চট্টগ্রামে বাসচাপায় অটোরিকশার দুই যাত্রীর প্রাণ গেছে।

শুক্রবার রাত ৮টার দিকে সাতকানিয়ার নয়াখাল এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এ ঘটনার পর বিক্ষুব্ধরা সড়ক আটকে বাসটিতে আগুন দেয় বলে পুলিশ জানিয়েছে।

এতে ওই সড়কে প্রায় দেড় ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ থাকে।

দোহাজারী হাইওয়ের থানার ওসি নুরুল আবসার বলেন, “পুলিশ গিয়ে বিক্ষোভকারীদের সরিয়ে দিলে সাড়ে ৯টার দিকে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।”

স্থানীয়রা বলছেন, সাতকানিয়া কেরাণীহাট থেকে চট্টগ্রাম শহরগামী মিনিবাস নিয়ন্ত্রণ হারিয়ে নয়াখাল এলাকায় দাঁড়িয়ে থাকা একটি মোটর সাইকেল ও অটোরিকশাকে চাপা দেয়। এতে অটোরিকশায় থাকা যাত্রীরা হতাহত হন।