২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পুলিশের এসআই নিয়োগ পরীক্ষার ফল প্রকাশ

আগামী ১৭ অক্টোবর থেকে শুরু হবে স্বাস্থ্য পরীক্ষা।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Oct 2023, 11:45 PM

Updated : 13 Oct 2023, 11:45 PM

বাংলাদেশ পুলিশের ২০২৩ সালের ক্যাডেট এসআই (নিরস্ত্র) পদে নিয়োগের চূড়ান্ত ফল প্রকাশিত হয়েছে।

শুক্রবার লিখিত এবং বুদ্ধিমত্তা ও মৌখিক পরীক্ষার এ চূড়ান্ত ফল প্রকাশিত হয়, যাতে ৯২১ জন প্রার্থীকে নিয়োগ দিতে সুপারিশ করা হয়েছে।

পুলিশ সদর দপ্তরে এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, এসব প্রার্থীর স্বাস্থ্য পরীক্ষা রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল আগামী ১৭ অক্টোবর থেকে শুরু হবে।

স্বাস্থ্য পরীক্ষার সময়সূচি পুলিশের ওয়েবসাইটে পরে প্রকাশ করা হবে। তাছাড়া সেই তথ্য প্রার্থীর নির্দিষ্ট মোবাইল নম্বরে এসএমএস করেও জানানো হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

পরীক্ষার ফল পুলিশের অফিসিয়াল ওয়েবসাইটে (www.police.gov.bd/en/recruitment_information) পাওয়া যাচ্ছে।