২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

দিনে নরসুন্দর, রাতে ‘ছিনতাইকারী’

পুলিশ বলছে, দিনের বেলায় সেলুনে কাজ করলেও রাতে ‘ছিনতাই’ করেন সোহাগ।

দিনে নরসুন্দর, রাতে ‘ছিনতাইকারী’

সোহাগ হোসেন।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Dec 2023, 05:14 PM

Updated : 15 Dec 2023, 05:14 PM

ঢাকার তেজগাঁওয়ে ছিনতাইয়ের অভিযোগে এক যু্বককে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার সোনারগাঁও ক্রসিং এলাকা থেকে তাকে গ্রেপ্তারের কথা জানান তেজগাঁও থানার ওসি মোহাম্মদ মহসিন।

পুলিশ বলছে, গ্রেপ্তার মো. সোহাগ হোসেন (২৮) দিনের বেলায় সেলুনে কাজ করলেও রাতে ছিনতাই করে বেড়াতেন।

তারা একটি চক্রে ছিনতাই করতেন জানিয়ে ওসি বলেন, “মূলত বাসগুলোকে টার্গেট করে তারা। সোহাগ ও তার সাঙ্গপাঙ্গরা বাসে উঠে কৃত্রিম ভিড় সৃষ্টি করে। পরে যাত্রীদের মোবাইল কিংবা মানিব্যাগ ছোঁ মেরে নিয়ে যায়।

“কেউ বাধা দিলে তারা ছুরি মেরে পালিয়ে যায়। বৃহস্পতিবার রাতে একইভাবে ছিনতাই প্রস্তুতিকালে পুলিশ দেখে তারা পালানোর চেষ্টা করে। পরে ধাওয়া দিয়ে ছুরিসহ সোহাগকে ধরা হয়।”

তার বিরুদ্ধে একটি মামলা হয়েছে বলে জানান ওসি।