২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

রাষ্ট্রপতির নতুন এপিএস জিতু

জাতীয় বেতন স্কেলের নবম গ্রেডে জিতুকে রাষ্ট্রপতির এপিএস পদে নিয়োগ দেওয়া হয়েছে।

রাষ্ট্রপতির নতুন এপিএস জিতু

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে হায়দার মোহাম্মদ জিতু (বাঁয়ে)। ছবি: হায়দার মোহাম্মদ জিতুর ফেইসবুক থেকে নেওয়া

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Nov 2023, 09:08 PM

Updated : 22 Nov 2023, 09:08 PM

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সহকারী একান্ত সচিব (এপিএস) হিসেবে নিয়োগ পেয়েছেন সাবেক ছাত্রলীগ নেতা হায়দার মোহাম্মদ জিতু।

রংপুরের সাতমাথার সিরাজুল ইসলাম সিরাজ ও সৈয়দা মনিরা বেগমের সন্তান জিতুকে ওই পদে নিয়োগ দিয়ে বুধবার প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

জাতীয় বেতন স্কেলের নবম গ্রেডে জিতুকে রাষ্ট্রপতির এপিএস পদে নিয়োগ দেওয়া হয়েছে।

রাষ্ট্রপতি যতদিন এ পদ অলংকৃত করবেন অথবা জিতুকে এপিএস পদে বহাল রাখার অভিপ্রায় পোষণ করবেন ততদিন এই নিয়োগ আদেশ কার্যকর থাকবে।

ছাত্রলীগের গত কমিটির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক জিতু এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন। বিভিন্ন সংবাদমাধ্যমে তিনি নিয়মিত লেখালেখিও করেন।  

এর আগে মোহাম্মদ সাগর হোসেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের এপিএস পদে নিয়োগ পান। তবে নিয়োগের ২২ দিন পরে সাগর হোসেনের নিয়োগ বাতিল করা হয়।