২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পুলিশ সুপার পদমর্যাদার ৬২ কর্মকর্তা বদলি

তাদের একটি বড় অংশ সম্প্রতি পদোন্নতি পেয়েছেন।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Nov 2022, 09:34 PM

Updated : 08 Nov 2022, 09:34 PM

পুলিশ সুপার পদমর্যাদার ৬২ কর্মকর্তাকে বদলি করা হয়েছে, যাদের একটি বড় অংশ পদোন্নতি পাওয়ার পর নতুন কর্মস্থল পাচ্ছেন।

মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই বদলি ও পদায়নের কথা জানানো হয়।

গত ২৯ অগাস্ট স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তিনটি আলাদা প্রজ্ঞাপনে পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার ১১২ কর্মকর্তাকে বদলি করা হয়েছিল।

এর আগে ৩ অগাস্ট দেশের ৪০ জেলার ৪০ জন সুপারকে দায়িত্ব দিয়ে প্রজ্ঞাপন জারি করে মন্ত্রণালয়।