২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

এলিভেটেড এক্সপ্রেসওয়েতে গাড়ি উল্টে যান চলাচলে বিপত্তি

পুলিশ রেকার দিয়ে গাড়িটি নামিয়ে আনে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Nov 2023, 08:11 PM

Updated : 01 Nov 2023, 08:11 PM

রাজধানীর বনানীতে এলিভেটেড এক্সপ্রেসওয়েতে ওঠার মুখে একটি গাড়ি উল্টে যাওয়ায়  কিছুক্ষণের জন্য যান চলাচল বন্ধ থাকে। তবে এতে কেউ হতাহত হয়নি।

পুলিশের (ট্রাফিক) গুলশান বিভাগের সহকারী কমিশনার মোস্তাফিজুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বিকাল ৪টা দিকে খবর পেয়ে পুলিশ রেকার নিয়ে সেখানে যায়। পরে সেখান থেকে গাড়িটি নামিয়ে আনে।

তিনি বলেন, “টয়োটা প্রিমিও গাড়িটির সামনের ডান পাশের চাকাটি খুলে গেছে। আমরা সেখানে গিয়ে একজনকেই পাই, যিনি চালক এবং মালিক। তিনি অক্ষতই রয়েছেন।”

ফেইসবুকের বিভিন্ন গ্রুপে দুর্ঘটনার ছবি দিয়ে অনেকেই সোজা পথে গাড়িটি কীভাবে উল্টে গেল তা নিয়ে বিষ্ময় প্রকাশ করেন।