২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

রাষ্ট্রপতির কাছে নতুন সুইস রাষ্ট্রদূতের পরিচয়পত্র পেশ

দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদারের প্রতিশ্রুতি দিয়েছেন নতুন রাষ্ট্রদূত।

রাষ্ট্রপতির কাছে নতুন সুইস রাষ্ট্রদূতের পরিচয়পত্র পেশ

ছবি: পিআইডি

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jul 2023, 07:47 PM

Updated : 18 Jul 2023, 11:18 AM

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছে পরিচয়পত্র পেশ করেছেন ঢাকায় সুইজারল্যান্ডের নতুন রাষ্ট্রদূত রেতো রেংগলি।

সোমবার বঙ্গভবনে তিনি পরিচয়পত্র পেশ করেছেন বলে ঢাকায় সুইস দূতাবাস এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে।

বাংলাদেশে রাষ্ট্রদূত হিসেবে যোগ দেওয়ার আগে রেংগলি তাইওয়ানে সুইস ট্রেড অফিসের পরিচালক এবং হংকং ও এডিনবরায় সুইজারল্যান্ডের কনসাল জেনারেলসহ বিভিন্ন দায়িত্বে ছিলেন।

পরিচয়পত্র পেশ অনুষ্ঠানে তিনি বলেন, গত পাঁচ দশকে দুই দেশের মধ্যে একটি দৃঢ় এবং বৈচিত্র্যপূর্ণ অংশীদারিত্ব গড়ে উঠেছে।

দ্বিপক্ষীয় এই সম্পর্ক আরও জোরদার ও প্রসারিত করার জন্য কাজ করে যাবেন বলে উল্লেখ করেন তিনি।