২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হবিগঞ্জের নতুন ডিসি জিলুফা সুলতানা

এর আগে নির্বাচন কমিশন বর্তমান ডিসিকে প্রত্যাহারের নির্দেশ দেয়।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Dec 2023, 11:01 PM

Updated : 27 Dec 2023, 11:21 PM

নির্বাচন কমিশনের নির্দেশনার পর হবিগঞ্জের আগের ডিসি প্রত্যাহার করে নতুন ডিসি হিসেবে মোছা. জিলুফা সুলতানাকে নিয়োগ দেওয়া হয়েছে। 

বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক আদেশে তাকে রংপুর জেলার স্থানীয় সরকার উপপরিচালক (উপসচিব) থেকে নতুন এ দায়িত্বে বদলি করা হয়। 

দ্বাদশ সংসদ নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষভাবে অনুষ্ঠানে গত ২৫ ডিসেম্বর হবিগঞ্জের ডিসিকে প্রত্যাহারের নির্দেশনা দেয় নির্বাচন কমিশন। একই সঙ্গে সেখানে উপযুক্ত কর্মকর্তাকে পদায়নের জন্য চিঠি দেওয়া হয়। 

পুরনো খবর:

হবিগঞ্জের ডিসি, মতলব উত্তর ও ডাসারের ওসি প্রত্যাহার

এর পরই নতুন ডিসি জিলুফাকে সেখানে বদলি করা হয়, যিনি নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করবেন। 

এদিন আরেক প্রজ্ঞাপনে হবিগঞ্জের ডিসি দেবী চন্দকে কৃষি মন্ত্রণালয়ে উপসচিব হিসেবে বদলি করা হয়েছে।