২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ইলিশ-পোলাও রান্না করে খাওয়ালেন শেখ হাসিনা

নিজ হাতেই সেই খাবার স্বজনদের পরিবেশন করেন তিনি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Oct 2023, 08:18 PM

Updated : 11 Oct 2023, 09:33 PM

গ্রামের বাড়ি গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় নিজ হাতে ইলিশ-পোলাও রান্না করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 

তারপর সেই খাবার নিজের হাতে স্বজনদের মাঝে পরিবেশন করার একটি ভিডিও বুধবার প্রকাশিত হয়েছে আওয়ামী লীগের ফেইসবুক পেইজে।

ওই পোস্টে লেখা হয়েছে, “টুঙ্গিপাড়ায় গ্রামের বাড়িতে নিজ হাতে ইলিশ-পোলাও রান্না। পরিবারের সবার সাথে প্রধানমন্ত্রী শেখ হাসিনার এক ব্যতিক্রমী সন্ধ্যা।"

ভিডিওতে দেখা যায়, বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা স্বজনদের ইলিশ-পোলাও পরিবেশন করছেন। গরম ভাপ ওঠা ইলিশের টুকরো যাতে ভেঙে না যায়, সেজন্য তিনি একটি একটি করে পাতে তুলে দিচ্ছেন।

গত মঙ্গলবার পদ্মা সেতু দিয়ে রেল চলাচল উদ্বোধনের পর বিকালে টুঙ্গিপাড়ায় নিজ বাড়িতে পৌঁছান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসময় তার সঙ্গে ছিলেন ছোট বোন শেখ রেহানা, তার ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিকের সন্তান লীলা, কাইয়ূস ও তাইকাও। অনেকদিন পর প্রধানমন্ত্রী বাড়িতে যাওয়ায় উৎসবে মেতে ওঠেন স্বজনরা।