২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পুলিশ ব্যারাকের পঞ্চম তলা থেকে পড়ে কনস্টেবলের মৃত্যু

২৩ বছর বয়সী জাহিদুল ২০২০ সালের মার্চে বাহিনীটিতে যোগ দেন।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jan 2024, 04:46 PM

Updated : 23 Jan 2024, 04:46 PM

চট্টগ্রামে দামপাড়া পুলিশ লাইনে ব্যারাকের পাঁচতলা বারান্দা ভবন থেকে মাটিতে পড়ে এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।

নিহত কনস্টেবল জাহিদুল ইসলাম চট্টগ্রাম নগর পুলিশের এসএএফ শাখায় কর্মরত ছিলেন; তার বাড়ি ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের কাউটাইল গ্রামে।

২৩ বছর বয়সী জাহিদুল ২০২০ সালের মার্চে বাহিনীটিতে যোগ দেন।

বুধবার ভোরে হিলটপ ব্যারাকের পঞ্চম তলা থেকে পড়ে গিয়ে তার মৃত্যু হয় বলে জানিয়েছেন নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (গণমাধ্যম) স্পীনা রানী প্রামাণিক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “ভোর ৪টা ২২ মিনিটের দিকে জাহিদুল ভবন থেকে পড়ে যান। ধারণা করছি ভোরে নামাজ পড়তে উঠেছিলেন তিনি।

“কোনো কারণে অসতর্কতাবশত ভবনের বারান্দা থেকে তিনি নিচে পড়ে যান। এ সময় তার হাতে টুথ পেস্ট ও ব্রাশ ছিল।"

ওসি বলেছেন জাহিদুলকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পুলিশের এক সদস্য জানান, ব্যারাকের ব্যালকনির রেলিংগুলোর উচ্চতা কিম। আর কনস্টেবল জাহিদের জ্বর হয়েছিল।

তার ধারণা, ভোরে টয়লেটে যাওয়ার সময় অসুস্থবোধ করে মাথা ঘুরে নিচে পড়ে যেতে পারেন জাহিদুল। 

(প্রতিবেদনটি প্রথম ফেইসবুকে প্রকাশিত হয়েছিল ২০ সেপ্টেম্বর ২০২৩ তারিখে: ফেইসবুক লিংক)