২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকায় প্রাইভেট কারের ধাক্কায় ভ্যানচালক নিহত

ঘটনার পরপরই প্রাইভেট কারটি রেখে পালিয়েছেন চালক।

ঢাকায় প্রাইভেট কারের ধাক্কায় ভ্যানচালক নিহত

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল।

ঢাকা মেডিকেল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Apr 2024, 06:01 PM

Updated : 24 Apr 2024, 06:06 PM

রাজধানীর ডেমরায় প্রাইভেট কারের ধাক্কায় দুলাল উদ্দিন নামের এক বৃদ্ধ ভ্যানচালক নিহত হয়েছে।

মঙ্গলবার দুপুর দেড়টার দিকে ডেমরা স্টাফ কোয়ার্টার চৌরাস্তা মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

৬০ বছর বয়সী দুলালকে ঢাকা মেডিকেলে কলেজ হাসপাতালে নিয়ে আসেন আরেক ভ্যানচালক বাদল মিয়া।

তিনি জানান, দুলাল ডেমরার সারুলিয়া এলাকা থেকে মুরগির খাবার নিয়ে কোনাপাড়ার দিকে যাচ্ছিলেন। এসময় দ্রুতগতির একটি প্রাইভেট কার তার ভ্যানকে ধাক্কা দেয়। এতে ছিটকে রাস্তায় পড়ে গুরুতর আহত হন দুলাল। হাসপাতালে আনা হলে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

ডেমরা থানার এসআই মিজানুর রহমান বলেন, “ঘটনার পরপরই চালক প্রাইভেট কারটি রেখে পালিয়ে যায়। চালকের নাম-ঠিকানা বের করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।”

দুলাল সারুলিয়া ক্যানেলপাড় এলাকায় পরিবার নিয়ে ভাড়া বাসায় থাকতেন। তার দুই ছেলে ও দুই মেয়ে আছে।