২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকায় ট্রেনে কাটা পড়ে চবির সাবেক অধ্যাপক রশীদের মৃত্যু

আব্দুর রশীদ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান ছিলেন। তিনি উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ডিনও ছিলেন।

ঢাকায় ট্রেনে কাটা পড়ে চবির সাবেক অধ্যাপক রশীদের মৃত্যু

অধ্যাপক আবদুর রশীদ ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক।

ঢাকা মেডিকেল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Feb 2023, 01:06 AM

Updated : 01 Feb 2023, 01:06 AM

ঢাকার উত্তরায় ট্রেনে কাটা পড়ে মারা গেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক মোহাম্মদ আবদুর রশীদ।

মঙ্গলবার রাতে এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।

৬৯ বছর বয়সী আব্দুর রশীদ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান ছিলেন। তিনি উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ডিনও ছিলেন। তার উত্তরার ৬ নম্বর সেক্টরে থাকতেন।

রেল পুলিশের বিমানবন্দর স্টেশন ফাঁড়ির ইনচার্জ এসআই কামরুল হাসান জানান, মঙ্গলবার রাত সোয়া ১০টার দিকে উত্তরা ৮ নম্বর রেল গেইট এলাকায় অধ্যাপক রশীদ ট্রেনে কাটা পড়েন।

তিনি বলেন, অধ্যাপক রশীদের সঙ্গে বাজারের ব্যাগ ছিল। সম্ভবত তিনি বাজার করে বাসায় ফিরছিলেন।

অধ্যাপক রশীদের স্ত্রী ও ছেলে-মেয়েরা কানাডায় থাকেন বলে নিকটজনরা পুলিশকে জানিয়েছেন।

অধ্যাপক রশীদের সঙ্গে থাকা ভিজিটিং কার্ড থেকে তার পরিচয় উদ্ধার করে পুলিশ।