প্রদীপ চৌধুরী
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক
ঢাকা, ডিসেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- বছরের আলোচিত ঘটনাগুলোর মধ্যে অন্যতম বিষয় ছিল ভিআইপি রাজনীতিবিদসহ অন্যদের সাজার ঘটনা। সংসদ ভবনে স্থাপিত বিশেষ জজ আদালত ও দেশের অন্য আদালতে এসব ভিআইপিদের বিরুদ্ধে দুর্নীতি, ঘুষ, চাঁদাবাজি, অবৈধ অস্ত্র রাখাসহ ৭৭ টি মামলায় তিন হাজার ২৫৮ বছর ৬ মাসের কারাদণ্ড দেয়া হয়েছে। মাত্র আট মাসে এসব সাজা দেয়ার ঘটনা ঘটেছে।
বছরের আলোচিত ভিআইপি রাজনীতিবিদসহ অন্যদের সাজার ঘটনাপ্রবাহ জানাচ্ছেন প্রদীপ চৌধুরী।
৭৭টি মামলার মধ্যে জঙ্গিবাদে মদদ, বাড়ি পোড়ানোসহ মাত্র পাঁচটি মামলায় ১৪২ জন আসামিকে দেয়া হয়েছে ২ হাজার ৩৮১ বছরের কারাদণ্ড। এসব মামলায় সাজাপ্রাপ্তদের বেশিরভাগই পলাতক রয়েছে বলে রায়গুলোতে জানানো হয়েছে।
দুর্নীতির একটি মামলায় ওরিয়েন্টাল ব্যাংকের ৬ কোটি ৭০ লাখ টাকা আত্মসাতের দায়ে ওরিয়ন গ্র"পের চেয়ারম্যান ওবায়দুল করিমকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়।
সাজাপ্রাপ্তদের মধ্যে আওয়ামী লীগ ও বিএনপিসহ অন্য রাজনৈতিক দলের নেতারা রয়েছেন। এদের মধ্যে উল্লেখযোগ্য হলেন; সাবেক যোগাযোগ মন্ত্রী ব্যারিস্টার নাজমুল হুদা, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রাজনৈতিক সচিব হারিছ চৌধুরী, জাতীয় পার্টির একাংশের চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু, ব্যারিস্টার আমিনুল হক, আবুল হাসানাত আব্দুল্লাহ, ড. মহীউদ্দীন খান আলমগীর, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ নাসিম, রাজশাহী সিটি করপোরেশনের মেয়র মিজানুর রহমান মিনু, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, ইকবাল হাসান মাহমুদ টুকু, তারেক রহমানের ঘনিষ্ঠ বন্ধু ও বিতর্কিত ব্যবসায়ী গিয়াসউদ্দিন আল মামুন, শাহজাহান সিরাজ, জিয়াউল হক জিয়া, রুহুল কুদ্দুস তালুকদার দুলু, আলী আসগর লবী, ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সী, শামীম ওসমান, জয়নাল হাজারি, আমানউল্লাহ আমান, ওয়াদুদ ভূঁইয়া, মীর মো. নাছিরউদ্দিন, বসুন্ধরা গ্র"পের চেয়ারম্যান আকবর সোবহান ওরফে শাহ আলম, ওরিয়ন গ্র"পের চেয়ারম্যান ওবায়দুল করিম, বাংলাদেশ কর্ম কমিশনের (পিএসসি) সাবেক সদস্য প্রফেসর ড. মাহফুজুর রহমান, পুলিশের সাবেক অতিরিক্ত মহাপরিদর্শক (এআইজি) শহিদুল্লাহ খান।
সর্ব প্রথম ৩০ এপ্রিল সম্পত্তির হিসাব না দেয়ায় আওয়ামী লীগের সাবেক সাংসদ শামীম ওসমানকে তিন বছরের কারাদণ্ড দেয় নারায়ণগঞ্জের একটি আদালত।
একই অভিযোগে ১৩ মে ফেনীর একটি আদালতে আওয়ামী লীগের সাবেক সাংসদ জয়নাল হাজারিকেও তিন বছরের কারাদণ্ড দেয়া হয়।
এরপর ২১ মে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রাজনৈতিক সচিব হারিছ চৌধুরী এবং ৭ জুন তারেক রহমানের ঘনিষ্ঠ বন্ধু ও বিতর্কিত ব্যবসায়ী গিয়াসউদ্দিন আল মামুনকে তিন বছর কারাদণ্ড দেয়া হয় ওই অপরাধেই।
দুর্নীতির দায়ে ২১ জুন বিএনপি নেতা ও সাবেক প্রতিমন্ত্রী আমানউল্লাহ আমানকে ১৩ বছর ও তার স্ত্রী সাবেরা আমানকে তিন বছরের কারাদণ্ড দেয় আদালত। একইসঙ্গে তাকে ১০ লাখ টাকা জরিমানাসহ এই দম্পতির অসৎ উপায়ে অর্জিত সব সম্পত্তিও বাজেয়াপ্ত করার আদেশ দেয়া হয়।
২৬ জুন সাবেক যোগাযোগ মন্ত্রী ও জাতীয় পার্টির একাংশের চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জুকে মাদক দ্রব্য আইনের মামলায় পাঁচ বছরের কারাদণ্ড দেয় আদালত।
৩ জুলাই বিতর্কিত ব্যবসায়ী গিয়াস উদ্দিন আল মামুনকে অবৈধ অস্ত্র রাখার দায়ে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দেয় আদালত। এটা তার বিরুদ্ধে দ্বিতীয় রায়।
ওইদিনই প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাতের অভিযোগে দায়ের করা মামলায় সাবেক বিএনপি সাংসদ নাদিম মোস্তফাকে পাঁচ বছর কারাদণ্ড দেয় রাজশাহী অতিরিক্ত দায়রা জজ আদালত।
৪ জুলাই র্দুর্নীতির দায়ে বিএনপি নেতা সাবেক বেসামরিক বিমান চলাচল ও পর্যটন প্রতিমন্ত্রী মীর মো. নাছিরউদ্দিনকে ১৩ বছরের কারাদণ্ড এবং পঞ্চাশ লাখ টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে তার ছেলে মীর মো. হেলালউদ্দিনকেও ৩ বছরের কারাদণ্ড দেয় আদালত।
৫ জুলাই প্রায় সাড়ে চার কোটি টাকার কর ফাঁকির অপরাধে সাবেক বিএনপি সাংসদ আলী আসগর লবীকে আট বছরের কারাদণ্ড দেয় আদালত। একই সঙ্গে ২৫ লাখ টাকা জরিমানাও করা হয়।
১৮ জুলাই আবুল খায়ের গ্র"পের পচা গম উদ্ধার সংক্রান্ত ঘুষের মামলায় নারায়ণগঞ্জের ফতুল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আশরাফুল ইসলাম, উপপরিদর্শক এনামুল হক ও মিরাজ আল মাহমুদকে সাত বছর করে সশ্রম কারাদণ্ড দেয়। এ ছাড়া প্রত্যেককে এক লাখ টাকা জরিমানা করা হয়।
ওই মামলার অন্য আসামি আবুল খায়ের গ্র"পের মহাব্যবস্থাপক এএসএম মোস্তাফিজুর রহমান ও ব্যবস্থাপক জাকির হোসেনকে ঘুষ দেয়ার অপরাধে এক বছর করে সশ্রম কারাদণ্ড দেয় আদালত।
২২ জুলাই চট্টগ্রামের একটি আদালত দুর্নীতির দায়ে বিএনপির সাবেক সাংসদ ওয়াদুদ ভূঁইয়াকে ২০ বছর কারাদণ্ড দেয়। একই সঙ্গে তার ৬ কোটি ৩৬ লাখ ২৯ হাজার ৩৫৪ টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করারও নির্দেশ দেয়া হয়।
২৩ জুলাই চাঁপাইনবাবগঞ্জের একটি আদালত চাঁদাবাজির দায়ে বিএনপির সাবেক সাংসদ ও জেলা বিএনপির সভাপতি অধ্যাপক শাহজাহান মিয়াসহ তিনজনকে পাঁচ বছর করে সশ্রম কারাদণ্ড দেয়।
একই সঙ্গে তাদের সবাইকে ১০ হাজার টাকা জরিমানাও করা হয়।
২৬ জুলাই সাবেক ভূমি উপমন্ত্রী ও বিএনপি নেতা অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু ও তার ভাই আতিকুর রহমান তালুকদারকে বাড়ি পোড়ানোর একটি মামলায় আট বছর করে সশ্রম কারাদণ্ড, ১০ হাজার টাকা জরিমানা করে নাটোরের একটি আদালত। এ মামলায় আরও ৮৭ জনের প্রত্যেককে ৭ বছর করে সশ্রম কারাদণ্ড দেয়া হয়।
একই দিন জঙ্গিবাদে মদদ দেয়ার অভিযোগে সাবেক ডাক ও টেলি যোগাযোগমন্ত্রী বিএনপি নেতা ব্যারিস্টার আমিনুল হক এবং রাজশাহী জেলা বিএনপির সাধারণ সম্পাদক শীষ মোহাম্মদসহ ২৫ জনের প্রত্যেককে ৩১ বছর ছয় মাস করে কারাদণ্ড দেয় রাজশাহীর অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত।
এদিন আরও দুটি মামলার একটিতে ঢাকার একটি আদালত অবৈধ অস্ত্র ও গুলি রাখার অপরাধে চলচ্চিত্র অভিনেতা ও ঢাকা সিটি কর্পোরেশনের ওয়ার্ড কমিশনার মনোয়ার হোসেন ডিপজলকে ১৭ বছরের সশ্রম কারাদণ্ড দেয়।
অন্যটিতে দুর্নীতির দায়ে আওয়ামী লীগ নেতা ও সাবেক পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীরকে ১৩ বছরের কারাদণ্ড ও ১০ লাখ টাকা জরিমানা করে আদালত। একই সঙ্গে তার অবৈধভাবে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করারও আদেশ দেয়া হয়।
২৯ জুলাই জায়গা দখল ও চাঁদা দাবির অপরাধে রামগড় পৌরসভার চেয়ারম্যান বেলায়েত হোসেন ভূঁইয়াসহ পাঁচজনকে পাঁচ বছর করে সশ্রম কারাদণ্ড দেয় আদালত। বেলায়েত হোসেন খাগড়াছড়ি থেকে নির্বাচিত বিএনপির সাবেক সাংসদ ওয়াদুদ ভূঁইয়ার ভাই।
৬ আগষ্ট দুর্নীতির দায়ে টেলিগ্রাফ ও টেলিফোন বোর্ডের (টিঅ্যান্ডটি) সিবিএ সভাপতি ফিরোজ মিয়াকে ১৩ বছরের কারাদণ্ড, ১০ লাখ টাকা জরিমানা করা হয়। তবে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তার স্ত্রী রওশন আরাকে খালাস দেয়া হয়।
১৪ আগস্ট চাঁদাবাজি ও হামলা চালিয়ে ভোট কেন্দ্র দখলের অভিযোগে সাবেক সাংসদ ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক নাদিম মোস্তাফাকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দেয় আদালত। এ মামলায় আরো ১৪ বিএনপি নেতাকর্মীকে একই সাজা দেয় রাজশাহীর একটি আদালত। এটা নাদিম মোস্তফার বিরুদ্ধে দ্বিতীয় সাজা।
১৫ আগস্ট কর ফাঁকির অপরাধে সাবেক বন ও পরিবেশমন্ত্রী শাহজাহান সিরাজের পুত্রবধূ ফারজানা খানকে ছয় বছরের কারাদণ্ড দেয় আদালত।
১৬ আগস্ট অবৈধ অস্ত্র রাখার অপরাধে বিএনপির সাবেক সাংসদ ও পটুয়াখালী জেলা বিএনপি সহ-সভাপতি শহিদুল আলম তালুকদারকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দেয় আদালত।
২০ আগস্ট অস্ত্র মামলায় চলচ্চিত্র অভিনেতা ও ওয়ার্ড কমিশনার মনোয়ার হোসেন ডিপজল এবং তার স্ত্রী রোমানা মনোয়ারকে সাত বছর করে সশ্রম কারাদণ্ড দেয়া হয়। এটা ডিপজলের বিরুদ্ধে দ্বিতীয় রায়।
২২ আগস্ট প্রায় দেড় কোটি টাকা কর ফাঁকির অপরাধে সাবেক সাংসদ মোসাদ্দেক আলী ফালুর স্ত্রী মাহবুবা সুলতানাকে আট বছরের কারাদণ্ড দেয়া হয়। একইসঙ্গে তাকে এক কোটি ৫৮ লাখ টাকা জরিমানাও করে আদালত।
২৩ আগস্ট নাটোরের আদালত গান পাউডার দিয়ে ১৮টি বাড়ি পোড়ানোর মামলায় সাবেক ভূমি উপমন্ত্রী অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলুকে ১২ বছরের সশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করে। দুলুর বিরুদ্ধে এটা দ্বিতীয় রায়।
ওই মামলায় দুলুর পরিবারের ১১ সদস্যসহ ৮৩ বিএনপি নেতাকর্মীকে ১০ বছর করে সশ্রম কারাদণ্ড দেয়া হয়।
২৬ আগস্ট চাঁদা দাবি, ভাংচুর ও লুটপাটের মামলায় রাজশাহী সিটি করপোরেশনের মেয়র ও বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান মিনুকে ১৩ বছর, এক মাসের কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা করে। এ মামলায় অন্য ১০ আসামিকেও একই সাজা দেয়া হয়।
একই দিন দুর্নীতির দায়ে স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক পংকজ দেবনাথকে ১৩ বছর ও তার স্ত্রী মনিকা দেবনাথকে ৩ বছরের কারাদন্ড দেয় আদালত। একই সঙ্গে তাকে ১০ লাখ টাকা জরিমানা এবং অবৈধ উপায়ে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করারও নির্দেশ দেয়া হয়।
২৭ আগস্ট প্রায় আড়াই কোটি টাকা ঘুষ নেয়ার দায়ে সাবেক মন্ত্রী ব্যারিস্টার নাজমুল হুদাকে সাত বছর, তার স্ত্রী সিগমা হুদাকে তিন বছরের কারাদণ্ড দেয় আদালত। একই সঙ্গে ঘুষ বাবদ নেয়া দুই কোটি ৪০ লাখ টাকাও বাজেয়াপ্ত করা হয়।
এদিন কর ফাঁকির অপরাধে সাবেক মন্ত্রী শাহজাহান সিরাজের স্ত্রী রাবেয়া হায়দারকে আলাদা চারটি মামলায় ৩২ বছরের কারাদণ্ড দেয় আদালত। একই সঙ্গে তাকে চার লাখ টাকা জরিমানাও করা হয়।
২৯ আগস্ট কর ফাঁকির অপরাধে সাবেক মন্ত্রী বিএনপি নেতা শাহজাহান সিরাজ, তার স্ত্রী রাবেয়া সিরাজ ও ছেলে রাজিব সিরাজকে পৃথক তিনটি মামলায় আট বছর করে কারাদণ্ড দেয় আদালত।
একই দিন বিশ লাখ টাকা চাঁদাবাজির অভিযোগে ঢাকা সিটি কর্পোরেশনের ওয়ার্ড কমিশনার চৌধুরী আলমকে ১০ বছরের সশ্রম কারাদন্ড দেয় আদালত।
২ সেপ্টেম্বর কর ফাঁকির দায়ে আলাদা দুটি মামলায় সাবেক মন্ত্রী মির্জা আব্বাসের স্ত্রী আফরোজা আব্বাসকে ১৬ বছরের কারাদণ্ড দেয় বিশেষ জজ আদালত। একই সঙ্গে তাকে ১২ লাখ টাকা জরিমানা এবং ১১ লাখ ৫৮ হাজার সাতশ' টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করার নির্দেশ দেয়া হয়।
৩ সেপ্টেম্বর ভাংচুর ও লুটপাটের মামলায় চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক দস্তগীর চৌধুরী ও তার একান্ত সহকারী মো. শাহজাহানকে ছয় বছর করে কারাদণ্ড দেয় চট্টগ্রামের একটি আদালত।
৫ সেপ্টেম্বর কর ফাঁকির অপরাধে চারটি পৃথক মামলায় সাবেক মন্ত্রী শাহজাহান সিরাজের ছেলে রাজিব সিরাজ অপুকে মোট ৩২ বছরের সশ্রম কারাদণ্ড দেয় আদালত। একই সঙ্গে তাকে ওই চারটি মামলায় ২৪ লাখ টাকা জরিমানাও করা হয়।
১০ সেপ্টেম্বর কর ফাঁকির অপরাধে সাবেক মন্ত্রী মির্জা আব্বাসের ছোট ভাই ওয়ার্ড কমিশনার মির্জা খোকনকে ৮ বছরের সশ্রম কারাদণ্ড ও আড়াই লাখ টাকা জরিমানা করা হয়।
১২ সেপ্টেম্বর কর ফাঁকির দায়ে আওয়ামী লীগ নেতা সাবেক সাংসদ এ কে এম শামীম ওসমানকে আট বছরের সশ্রম কারাদণ্ড এবং ১৭ লাখ ১৮ হাজার ১৩৬ টাকা জরিমানা করে নারায়নগঞ্জের একটি আদালত। এটি ছিল শামীম ওসমানের বিরুদ্ধে দ্বিতীয় রায়।
একই তারিখে চাঁদাবাজির অভিযোগে দায়ের করা মামলায় ঢাকা সিটি কর্পোরেশনের ওয়ার্ড কমিশনার চৌধুরী আলম এবং তার স্ত্রী হাসিনা চৌধুরীকে ১০ বছর করে সশ্রম কারাদন্ড দেয় আদালত। এটা চৌধুরী আলমের বিরুদ্ধে দ্বিতীয় রায়।
১৮ সেপ্টেম্বর সিলেটের একটি আদালত দুই কোটি টাকা চাঁদাবাজির মামলায় সাবেক অর্থমন্ত্রী সাইফুর রহমানের ছেলে নাসের রহমানকে নয় বছর কারাদণ্ড দেয়।
২০ সেপ্টেম্বর চাঁদাবাজি মামলায় বরগুনা জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাবেক সাংসদ মতিয়ার রহমান তালুকদারকে ১৭ বছরের কারাদণ্ড দেয় বরগুনার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত।
একই দিন কর ফাঁকির অপরাধে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক সদস্য এ টি এম সারোয়ার হোসেনকে আট বছরের কারাদণ্ড দেয় আদালত। একই সঙ্গে তাকে ১ কোটি ২০ লাখ টাকা জরিমানা এবং ৪ কোটি ৩১ লাখ ৯০ হাজার ১০৬ টাকা বাজেয়াপ্ত করারও নির্দেশ দেয়া হয়।
২৫ সেপ্টেম্বর কর ফাঁকির দায়ে আওয়ামী লীগ নেতা ওবায়দুল কাদেরের স্ত্রী ইশরাতুন্নেছাকে আট বছরের কারাদণ্ড দেয় বিশেষ জজ আদালত। একই সঙ্গে তাকে দুই লাখ টাকা জরিমানাও করা হয়।
৩০ সেপ্টেম্বর কর ফাঁকির দায়ে বসুন্ধরা গ্র"পের চেয়ারম্যান আকবর সোবহান ওরফে শাহ আলমকে আট বছরের কারাদণ্ড দেয় আদালত। একই অপরাধে শাহ আলমের স্ত্রী আফরোজা বেগম, তিন ছেলে সাদাত সোবহান, সাফায়েত সোবহান এবং সায়েম সোবহানকেও আট বছর করে সাজা দেয়া হয়। তাদেরকে আট কোটি ৩০ লাখ টাকা জরিমানাও করে আদালত।
৪ অক্টোবর অবৈধভাবে বৈদেশিক মুদ্রা রাখার অপরাধে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রাজনৈতিক সচিব হারিছ চৌধুরীকে তিন বছরের কারাদণ্ড দেয় আদালত। এটা তার বিরুদ্ধে দ্বিতীয় রায়।
৭ অক্টোবর দুর্নীতির দায়ে বিএনপির সাবেক সাংসদ আলী আসগর লবীকে ১৩ বছর, তার স্ত্রী খুশনুদ আসগরকে তিন বছর এবং ১০ লাখ টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে এ দম্পত্তির অবৈধ সমস্ত সম্পত্তি বাজেয়াপ্ত করারও নির্দেশ দেয় আদালত। এটা লবীর বিরুদ্ধে দ্বিতীয় সাজা।
৮ অক্টোবর দুর্নীতির দায়ে আওয়ামী লীগ নেতা সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ নাসিমকে ১৩ বছর এবং তার স্ত্রী লায়লা আরজুমান্দ বানুকে তিন বছরের কারাদণ্ড দেয়া হয়। একই সঙ্গে তাকে ১০ লাখ টাকা জরিমানা এবং তাদের অবৈধ সমস্ত সম্পত্তি বাজেয়াপ্ত করারও নির্দেশ দেয় আদালত।
৯ অক্টোবর দুর্নীতির দায়ে বিএনপির সাবেক সাংসদ ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সীর ১৩ বছরের কারাদণ্ড, ৬৫ লাখ টাকা জরিমানা করা হয়। তবে এই মামলায় অভিযুক্ত তার স্ত্রী মাজেদা আহসান, দুই ছেলে রেজাওনুল আহসান ও রিজভিউল আহসানকে খালাস দেয় আদালত।
৩০ অক্টোবর অস্ত্র মামলায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরকে ১৭ বছরের সশ্রম কারাদণ্ড দেয় ঢাকা মহানগরীর ৯ নম্বর বিশেষ ট্রাইবুনাল।
৪ নভেম্বর ক্ষমতার অপব্যবহার করে সরকারি গাড়ি অন্যকে ব্যবহার করতে দেয়ায় হারিছ চৌধুরীকে মোট ৫৯ বছরের কারাদণ্ড ও ২১ লাখ টাকা জরিমানা করা হয়।
একই দিন ত্রাণের টিন আত্মসাতের মামলায় বরগুনা-২ আসনে বিএনপি দলীয় সাবেক সাংসদ নূরুল ইসলাম মনিসহ চার জনকে ১৪ বছর করে কারাদণ্ড দেয় বরগুনার একটি আদালত।
৫ নভেম্বর কর ফাঁকির দুটি মামলায় ঢাকা- ৪ আসনের বিএনপির সাবেক সাংসদ সালাউদ্দিন আহম্মেদের স্ত্রী মোসাম্মৎ সামসুন্নাহার ও ছেলে ইমরান আহম্মেদকে আট বছর করে কারাদণ্ড দেয় আদালত। একইসঙ্গে সামসুন্নাহারকে ২২ লাখ টাকা জরিমানা ও ৯৭ লাখ ৫০ হাজার ৪৯ টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করার নির্দেশ দেয়া হয়। অন্যদিকে ইমরান আহম্মেদকে ২ কোটি ৫ লাখ টাকা জরিমানা এবং ৮ কোটি ২৬ লাখ ২৪ হাজার ১৬২ টাকা বাজেয়াপ্ত করার নির্দেশ দেয় আদালত।
১২ নভেম্বর নিজের বাসায় অবৈধ ওয়্যারলেস টাওয়ার স্থাপনের দায়ে সাবেক সাংসদ ও বিএনপি নেতা হেলালুজ্জামান তালুকদার লালুকে পাঁচ বছর সশ্রম কারাদণ্ড দেয় বগুড়ার একটি আদালত।
১৫ নভেম্বর দুর্নীতির দায়ে বিএনপি নেতা সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে নয় বছরের কারাদণ্ড, ৫০ লাখ টাকা জরিমানা এবং তার অবৈধ সম্পত্তি রাষ্ট্র বরাবর বাজেয়াপ্ত করার নির্দেশ দেয় আদালত।
১৯ নভেম্বর কর ফাঁকির দায়ে পুলিশের সাবেক অতিরিক্ত মহাপরিদর্শক (এআইজি) শহিদুল
bdnews24