২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জামিন আবেদন শুনতে এক দিনের জন্য হাই কোর্টে ৫ বেঞ্চ

বৃহস্পতিবার দুপুর থেকে বিকাল পর্যন্ত বেঞ্চগুলো একযোগে কাজ করবে।

জামিন আবেদন শুনতে এক দিনের জন্য হাই কোর্টে ৫ বেঞ্চ

সুপ্রিম কোর্ট।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jul 2023, 05:34 PM

Updated : 12 Jul 2023, 05:34 PM

জামিন বিষয়ক আবেদন নিষ্পত্তি করতে একদিনের জন্য হাই কোর্টের পাঁচটি বেঞ্চ গঠন করেছেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।

বুধবার সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর এ সংক্রান্ত একটি আদেশ প্রকাশ করা হয়।

আদেশে বলা হয়, এই পাঁচটি দ্বৈত বেঞ্চ আগামী বৃহস্পতিবার দুপুর ২টা থেকে বিকাল সোয়া ৪টা পর্যন্ত ফৌজদারি কার্যবিধির ৪৯৮ ধারার ২০২২ সাল পর্যন্ত মামলার শুনানি ও নিষ্পত্তি করবে।

বেঞ্চগুলোয় বসবেন বিচারপতি মো. রেজাউল হক ও বিচারপতি শশাঙ্ক শেখর সরকার, বিচারপতি শেখ মো. জাকির হোসেন ও বিচারপতি এ কে এম জহিরুল হক, বিচারপতি মো. রুহুল কুদ্দুস ও বিচারপতি আশীষ রঞ্জন দাস, বিচারপতি মো. আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি মোহাম্মদ আলী এবং বিচারপতি মো.সেলিম ও বিচারপতি মো.রিয়াজ উদ্দিন খান।