নাশকতার মামলায় খালাস বিএনপির ৪৮ নেতাকর্মী
অভিযোগ প্রমাণ হওয়ায় মোহন মোল্লা নামের বিএনপির এক কর্মীকে তিন বছরের কারাদণ্ডও দেওয়া হয়েছে।
দশ বছর আগে রাজধানীর বংশাল থানায় নাশকতার অভিযোগে দায়ের করা মামলায় অভিযোগ প্রমাণিত না হওয়ায় যুবদলের সাংগঠনিক সম্পাদক ইসহাক আলী সরকার, তার ভাই ইয়াকুব সরকারসহ বিএনপি ও দলটির অঙ্গসংগঠনের ৪৮ নেতাকর্মীকে খালাস দিয়েছে আদালত।
একই সঙ্গে অভিযোগ প্রমাণ হওয়ায় মোহন মোল্লা নামের বিএনপির এক কর্মীকে তিন বছরের কারাদণ্ডও দেওয়া হয়েছে।
সোমবার ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম হাসিবুল হক এ রায় ঘোষণা ঘোষণার আগে আসামি ইয়াকুব সরকারকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়।
তবে অন্য আসামিরা অনুপস্থিত ছিলেন।
কারাদণ্ডপ্রাপ্ত মোহন মোল্লা পলাতক থাকায় আদালত তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাসহ সাজা পরোয়ানা জারি করেছে।
আদালতের পেশকার শিশির হালদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য নিশ্চিত করেন।
২০১৩ সালের ৫ নভেম্বর বংশাল থানাধীন নয়াবাজার এলাকায় নাশকতার অভিযোগে মামলাটি করা হয়। মামলাটি তদন্ত শেষে ৫২ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা পড়ে।
মামলার বিচার চলাকালে তিনজন মারা যান।
