২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরামের সভাপতি মাহতাব, মাসউদুল দ্বিতীয় মেয়াদে সম্পাদক

কমিটি গঠনে ১৫২ জন ভোটারের মধ্যে ১৪৬ জন ভোট দিয়েছেন।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jun 2023, 08:47 PM

Updated : 13 Jun 2023, 08:47 PM

সচিবালয় বিটে কর্মরত সাংবাদিকদের সংগঠন বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরামের নতুন কমিটি গঠিত হয়েছে; এতে ফসিহ উদ্দীন মাহতাব সভাপতি এবং মাসউদুল হক পুনরায় সাধারণ সম্পাদকের দায়িত্ব পেয়েছেন।

মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবে ২০২৩-২৪ মেয়াদের কার্যনির্বাহী কমিটি গঠনে ভোট হয়; পরে প্রধান নির্বাচন কমিশনার ও জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি সাইফুল আলম ফলাফল ঘোষণা করেন।

এদিনের নির্বাচনে ১৫২ জন ভোটারের মধ্যে ভোট দিয়েছেন ১৪৬ জন।

এতে ফসিহ উদ্দীন ৮৮ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হন; তার আরও দুই প্রতিদ্বন্দ্বী মো. সিদ্দিকুর রহমান ও মোতাহার হোসেন পেয়েছেন যথাক্রমে ৩০ ও ২৭ ভোট।

এদিকে ৭৫ ভোট পেয়ে পুনরায় সাধারণ সম্পাদক হয়েছেন মাসউদুল। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোহাম্মদ আকতার হোসেন পেয়েছেন ৪৪ ভোট।

এছাড়া সহসভাপতি পদে এম এ জলিল মুন্না, অর্থ সম্পাদক পদে মো. শফিউল্লাহ সুমন, দপ্তর সম্পাদক পদে শাহাদাত হোসেন রাকিব এবং প্রশিক্ষণ ও গবেষণা সম্পাদক পদে বিজন কুমার দাস একক প্রার্থী হিসেবে নির্বাচিত হয়েছেন।

যুগ্ম-সাধারণ সম্পাদক পদে মেহেদী আজাদ মাসুম, সাংগঠনিক সম্পাদক পদে তাওহীদুল ইসলাম এবং প্রশিক্ষণ ও গবেষণা সম্পাদক নির্বাচিত হয়েছেন ফারুক আলম।

কার্যনির্বাহী সদস্য নির্বাচিত হয়েছেন- ঝর্ণা রায়, আসাদ আল মাহমুদ, উবায়দুল্লাহ বাদল, মিজানুর রহমান চৌধুরী, মাহমুদ আকাশ, মো. রাকিব হাসান, মহসীনুল করিম লেবু ও আয়নাল হোসেন।

নির্বাচন কমিশনের সদস্য হিসেবে দৈনিক সংবাদের ব্যবস্থাপনা সম্পাদক কাশেম হুমায়ুন দায়িত্ব পালন করেছেন।