১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩

আম্মারের নেতৃত্বে ‘রাবি সংস্কার আন্দোলন’ এর কমিটি ঘোষণা

“আমাদের এই সংগঠন শিক্ষার্থীদের অধিকার নিয়ে কাজ করবে।”

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 11 Nov 2026, 04:00 PM

Updated : 11 Nov 2026, 04:00 PM

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের স্বার্থ ও অধিকার আদায়ে আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করেছে ‘রাবি সংস্কার আন্দোলন’।

সংগঠনটি পরিচালনার জন্য ১৯ সদস্যের এক আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার রাতে এ কমিটি ঘোষণা করা হয়।

এতে ইসলামিক স্টাডিজ বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী রাকসুর সাবেক জিএস সালাউদ্দিন আম্মারকে আহ্বায়ক ও সমাজকর্ম বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আরিফ আলভিকে সদস্য সচিবের দায়িত্ব দেওয়া হয়েছে।

কমিটিতে যুগ্ম সদস্য সচিব হিসেবে আবিদা সুলতানা, মুখপাত্র হিসেবে সিহাব শাহরিয়ার ও সহ-মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করবেন জান্নাতুল ফেরদৌস।

দপ্তর সম্পাদক পদে মেহেদী হাসান, সহ-দপ্তর সম্পাদক পদে মো. আহসান হাবিব, প্রচার সম্পাদক পদে রিয়াদুল ইসলাম ও সহ-প্রচার সম্পাদক পদে উসামা বিন সিহাব রয়েছেন।

কর্মসূচি ও আন্দোলন সম্পাদক সায়মুল ইসলাম এবং সহ-কর্মসূচি ও আন্দোলন সম্পাদক হিসেবে থাকছেন ফাহিম ফয়সাল সাদিক।

কমিটির অন্য পদগুলোতে রয়েছেন-সাংস্কৃতিক সম্পাদক অনামিকা আলম, সহ-সাংস্কৃতিক সম্পাদক সনেট সেন, ক্রীড়া সম্পাদক রাহী সরকার, সহ-ক্রীড়া সম্পাদক মেহরাব শিকদার, আইন সম্পাদক আবু সাঈদ ও সহ-আইন সম্পাদক পলাশ মিয়া।

এতে কার্যনির্বাহী সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছেন সাদমান সামি ও হালিমাতুস সাদিয়া।

সংগঠনটি লক্ষ্য সম্পর্কে জানতে চাইলে সালাউদ্দিন আম্মার বলেন, “আমাদের এই সংগঠন শিক্ষার্থীদের অধিকার নিয়ে কাজ করবে। এতে নিষিদ্ধ সংগঠনের কর্মী ছাড়া যে কোনো সংগঠনের সক্রিয় কর্মীরা অংশগ্রহণ করতে পারবে।”