আরপিএমপি কমিশনারসহ ৭ ডিআইজি, ১৩ জেলায় এসপি রদবদল
পুলিশ সুপার পদমর্যাদার মোট ২২ কর্মকর্তাকে বদলি করা হয়েছে।
রংপুর মহানগর পুলিশ (আরপিএমপি) কমিশনারসহ সাত উপ মহাপরিদর্শক (ডিআইজি) এবং পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার ২২ জন কর্মকর্তাকে বদলি করা হয়েছে।
মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পৃথক আদেশে তাদের রদবদল করা হয়। এদের মধ্যে ১৩ জেলায় এসপি বদল হয়েছেন।
উপসচিব সিরাজাম মুনিরা স্বাক্ষরিত আদেশে রংপুর মহানগর পুলিশের কমিশনার নুরে আলম মিনাকে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মো. আনোয়ার হোসেনকে পুলিশ সদর দপ্তরের ডিআইজি, অ্যান্টি টেররিজম ইউনিটের ডিআইজি মো. মনিরুজ্জামানকে আরএমপির কমিশনার, শিল্প পুলিশের ডিআইজি শেখ মোহাম্মদ রেজাউল হায়দারকে কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের পরিচালক, বিশেষ শাখা-এসবির মোহাম্মদ আবুল ফয়েজকে শিল্পাঞ্চল পুলিশের ডিআইজি,
কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের পরিচালক সালেহ মোহাম্মদ তারভীরকে এসবিতে ডিআইজি এবং শিল্প পুলিশের ডিআইজি জিহাদুল কবিরকে নবগঠিত ম্যাস র্যাপিড ট্রানজিট- মেট্রোরেল ইউনিটে বদলি করা হয়েছে।
অপরদিকে পুলিশ সুপার পদমর্যাদার ২২ কর্মকর্তাকে দুই আদেশে বদলি করা হয়েছে।
এক আদেশে নরসিংদী, নীলফামারী, নওগাঁ, শেরপুর, চাঁদপুর, গোপালগঞ্জ, মুন্সীগঞ্জ, কুষ্টিয়া, চাঁপাইনবাবগঞ্জ, খুলনা, পিরোজপুর, ভোলা ও শরীয়তপুর জেলার পুলিশ সুপারকে রদবদল করা হয়েছে।
বদলি হলেন যারা- নীলফামারীর পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমানকে নরসিংদী জেলায়, ঢাকা মহানগর পুলিশের উপ কমিশনার মো. গোলাম সবুরকে নীলফামারী জেলায়, শেরপুর জেলার মো. কামরুজ্জামানকে নওগাঁ জেলায়, বিশেষ শাখার (এসবি) মোনালিসা বেগমকে শেরপুর জেলায়, ভোলা জেলার মোহাম্মদ সাইফুল ইসলামকে চাঁদপুর জেলায়, ঢাকা মহানগর পুলিশের উপ কমিশনার আল- বেলী আফিফাকে গোপালগঞ্জ জেলায়, অ্যান্টি টেররিজম ইউনিটের মোহ্ম্মদ আসলাম খানকে মুন্সিগঞ্জ জেলায়, চাঁপাইনবাবগঞ্জের এ এইচ এম আবদুর রকিবকে কুষ্টিয়া জেলায়, পুলিশ সদর দপ্তরের এআইজি মো. ছাইদুল হাসানকে চাঁপাইনবাবগঞ্জ জেলায়, পিরোজপুরের মোহাম্মদ সাঈদুর রহমানকে খুলনা জেলায় স্পেশাল সিকিউরিটি অ্যান্ড প্রটেকশন ব্যাটালিয়নের মোহাম্মদ শফিউর রহমানকে পিরোজপুর জেলায়, অ্যান্টি টেররিজম ইউনিটের মো. মাহিদুজ্জামানকে ভোলা জেলায় এবং গাজীপুর মহানগর পুলিশের উপ কমিশনার মো. মাহবুবুল আলমকে শরীয়তপুর জেলায় পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে।
অপর আদেশে নরসিংদী জেলার পুলিশ সুপার কাজী আশরাফুল আজীমকে ঢাকা মহানগরের উপ কমিশনার, নওগাঁ জেলার মুহাম্মদ রাশিদুল হককে ট্যুরিস্ট পুলিশে, চাঁদপুর জেলার মো. মিলন মাহমুদকে পুলিশ সদর দপ্তরে, গোপালগঞ্জ জেলার আয়েশা সিদ্দিকাকে বিশেষ শাখা-এসবিতে, মুন্সীগঞ্জ জেলার মোহাম্মদ মাহফুজুর রহমান আল মামুনকে পুলিশ ব্যুরো ইনভেস্টিগেশন- পিবিআই এ, কুষ্টিয়া জেলার মো. খাইরুল আলমকে হাইওয়ে পুলিশে, খুলনা জেলার মোহাম্মদ মাহবুব হাসানকে ঢাকা মহানগর পুলিশের উপ কমিশনার, শরীয়তপুর জেলার মো. সাইফুল হককে শিল্পাঞ্চল পুলিশে এবং মাদারীপুর ইন সার্ভিস ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট মো. শফিকুল ইসলামকে ম্যাস র্যাপিড ট্রানজিটে বদলি করা হয়েছে।
এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে জানানো হয়েছে।
