১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩

ভাসানটেকে গ্যাসের আগুন: শিশু লামিয়াও বাঁচলো না

এর আগে লামিয়ার বাবা-মা ও নানি মারা গেছেন।

ঢাকা মেডিকেল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Apr 2024, 11:30 AM

Updated : 19 Apr 2024, 11:30 AM

রাজধানীর ভাসানটেকে গ্যাসের আগুনে দগ্ধ একই পরিবারের ছয়জনের মধ্যে সর্বকনিষ্ঠ সদস্যের মৃত্যু হয়েছে।

শুক্রবার ভোর সাড়ে ৬টার দিকে সাত বছর বয়সী লামিয়ার মৃত্যু হয়।

শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউটের আবাসিক চিকিৎসক মো. তরিকুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন।

লামিয়ার শরীরের ৫৫ শতাংশ দগ্ধ হয়েছিল।

লামিয়াকে নিয়ে পরিবারটির চারজনের মৃত্যু হলো এই অগ্নি দুর্ঘটনায়।

এর আগে শিশুটির বাবা মো. লিটন, মা সূর্য বানু এবং নানি মেহরুন্নেসা চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

বর্তমানে বার্ন ইন্সটিটিউটে চিকিৎসাধীন লামিয়ার বোন লিজা (১৫) ও ভাই সুজনের (৮) অবস্থাও ভালো না বলে জানান চিকিৎসক তরিকুল ইসলাম।

গত ১২ এপ্রিল ভোরে ভাসানটেকের শ্যামল পল্লীর একটি দুই তলা বাড়ির নিচতলার বাসায় মশার কয়েল ধরাতে গিয়ে আগুন লাগে।

গ্যাস সিলিন্ডারের পাইপ লিকেজ হয়ে ঘরে গ্যাস জমে যাওয়ায় এই আগুনের ঘটনা ঘটে বলে সে সময় পুলিশ জানিয়েছিল।

আরও পড়ুন:

পুরানো খবর:

ভাসানটেকে গ্যাসের আগুন: শাশুড়ি ও স্ত্রীর পর লিটনও চলে গেলেন
রাজধানীতে গ্যাসের আগুনে নারী-শিশুসহ ৬ জন দগ্ধ