জাতিসংঘের স্থানীয় ও আঞ্চলিক সরকারের উপদেষ্টা পরিষদে মেয়র আতিক
এই উপদেষ্টা পরিষদের সদস্য ১৫ জন।
জাতিসংঘের স্থানীয় ও আঞ্চলিক সরকারের উপদেষ্টা পরিষদের সদস্য করা হয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলামকে।
শুক্রবার ডিএনসিসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৫ সেপ্টেম্বর জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের স্বাক্ষরে পাঠানো চিঠিতে আতিকুল ইসলামের মনোনয়নের বিষয়টি জানানো হয়।
মেয়র আতিকুল ইসলাম এতে সম্মতি জানালে তাকে উপদেষ্টা পরিষদের সদস্য হিসেবে চূড়ান্তভাবে অন্তর্ভুক্ত করা হয়।
জাতিসংঘের এই উপদেষ্টা পরিষদের সদস্য ১৫ জন। এর মধ্যে এশিয়া ও প্যাসিফিক অঞ্চল থেকে রয়েছেন দুইজন। মেয়র আতিক ছাড়াও ফিলিপাইনের মাকাতি শহরের মেয়র অ্যাবি বিনায় এই পরিষদের সদস্য।
এছাড়া ইউরোপ থেকে তিনজন, আফ্রিকা মহাদেশ থেকে তিনজন, উত্তর আমেরিকা থেকে দুইজন, লাতিন আমেরিকা ও ক্যারিবিয় অঞ্চল থেকে তিনজন, মধ্যপ্রাচ্য ও মধ্য আফ্রিকা থেকে দুইজন সদস্য আছেন এই কমিটিতে।
(প্রতিবেদনটি প্রথম ফেইসবুকে প্রকাশিত হয়েছিল ২৯ সেপ্টেম্বর ২০২৩ তারিখে: ফেইসবুক লিংক)
