র্যাবের জালে ডাকাতি মামলার ৪ আসামি
ডাকাতি মামলায় আসামি হলেও এতদিন পলাতক ছিলেন এই চারজন।
ময়মনসিংহে বিভিন্ন সময় ডাকাতি করে আসা চারজনকে ঢাকা থেকে গ্রেপ্তার করার কথা জানিয়েছে র্যাব।
রাজধানীর সবুজবাগ, মুগদা ও কদমতলী এলাকা থেকে শুক্রবার রাতে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন - মো. আরিফ (২৫), আজগর আলী (২০), মো. শাকিব (২০) ও মো. আব্দুল খালেক (৪৩)। তাদের কাছ থাকা একটি মোটরসাইকেল, সেনাবাহিনীর পোশাক সদৃশ্য একটি প্যান্ট এবং ১০টি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
র্যাব-৩ এর সহকারী পুলিশ সুপার ফারজানা হক বলেন, ”তারা দীর্ঘদিন যাবৎ ময়মনসিংহ জেলায় ভোজ্যতেলবাহী ট্রাক ও রঙিন লাইট ব্যবহারের মাধ্যমে গাড়ির গতিরোধ করে ভয়ভীতি দেখিয়ে ডাকাতি করে আসছে।
“এসব ঘটনার ডাকাতি মামলায় আসামি হলেও এতদিন পলাতক ছিলেন এই চারজন।”
তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান র্যাব কর্মকর্তা ফারজানা।
