এবার ওয়ারীর রেস্তোরাঁর আগুন নিভল দ্রুতই
কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ক্ষয়ক্ষতির পরিমাণও তেমন নেই।
রাজধানীর বেইলি রোডে আগুনের ঘটনার রেশ কাটতে না কাটতে পুরান ঢাকার ওয়ারীতে একটি রেস্তোরাঁয় আগুন লেগেছে রাতে; তবে তা কিছুক্ষণের মধ্যেই নিয়ন্ত্রণে এসেছে।
শুক্রবার রাত ১০টার আশপাশে পেশওয়ারাইন নামের ওই রেস্তোরাঁয় আগুন লাগে। সোয়া ১০টার দিকে আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের ইউনিট ঘটনাস্থলে পৌঁছানোর আগেই তা নিয়ন্ত্রণে চলে আসে।
ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের দায়িত্বরত কর্মকর্তা রাফি আল ফারুক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এসব তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, ওয়ারি পোস্ট অফিসের বিপরীতে একটি রেস্তোরাঁয়া আগুন লাগে। তবে সেখানে পৌঁছানোর আগেই আগুন নিয়ন্ত্রণে চলে আসে। কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ক্ষয়ক্ষতির পরিমাণও তেমন নেই।
তিনি জানান, রাত সোয়া ১০টায় আগুনের খবর পেয়ে ৮ মিনিটের মধ্যে সেখানে ফায়ার সার্ভিসের গাড়ি পৌঁছে যায়। ফায়ার এক্সটিংগুইশার ব্যবহার করেই আগুন নেভানো হয়।
বৃহস্পতিবার রাত পৌনে ১০টার দিকে বেইলে রোডে আটতলা ‘গ্রিন কোজি কটেজ’ ভবনের আগুনে ৪৬ জনের মৃত্যু দেশজুড়ে শোকের ছায়া তৈরি করেছে। এরমধ্যে এ আগুনের খবরে অনেকের মধ্যে ভয় ও আতঙ্ক তৈরি করেছিল।
আরও পড়ুন:
