ঢাকা, ডিসেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--রাজধানীর পুরনো ঢাকার দুটি আসন ঢাকা-৬ ও ঢাকা-৭ এ ভোটগ্রহণ চলছে। ঢাকা-৬ আসনে যুবদল কয়েকটি কেন্দ্রে মহড়া দিয়েছে।
সরজমিনে ঘুরে দেখা গেছে ঢাকা-৬ ও ঢাকা-৭ আসন দুটির কেন্দ্রগুলোতে মোটের ওপর শান্তিপূর্ণভাবেই ভোটগ্রহণ চলছে। তবে ঢাকা-৬ আসনের কবি নজরুল সরকারী কলেজ কেন্দ্রে দুপুর পৌনে বারটায় স্থানীয় যুবদল নেতা রুবেলের নেতৃত্বে প্রায় অর্ধশত নেতা-কর্মী মহড়া দিয়ে ঢুকে পরে। এসময় এসবি পুলিশের একটি দল বাধা দিলে তারা সেখান থেকে বের হয়ে যায়।
এ বিষয়ে এসবির উপপরিদর্শক মোতাহার হোসেন খন্দকার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "যদিও আমার তাদের বাধা দেওয়ার দায়িত্ব ছিল না। কিন্তু পোশাকধারী পুলিশ ডাকতে ডাকতে রুবেলের নেতৃত্বে একটি দল এই কেন্দ্রে ঢুকে পরে। বাধা দেওয়ায় তারা চলে যায়।"
তিনি বলেন, এই কেন্দ্রে সকাল সোয়া ৯ টায় মার্কিন রাষ্ট্রদূত জেমস এফ মরিয়ার্টি এসেছিলেন। শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ চলছে।
এরপরও রুবেলের নেতৃত্বে যুবদলের নেতা-কর্মীরা পুরান ঢাকার বিভিন্ন কেন্দ্রে মহড়া দিয়েছে বলে স্থানীয় ভোটাররা জানিয়েছেন।
সেন্ট গ্রেগরী হাইস্কুল কেন্দ্রে ৭৮ নং ওয়ার্ডের বিএনপির সভাপতি পৌনে এগারটায় এসে বিএনপির পোলিং এজেন্ট না থাকায় প্রিজাইডিং অফিসারের সঙ্গে বাকবিতন্ডা করেন। পরে কর্তব্যরত পুলিশের হস্তক্ষেপে তিনি সেখান থেকে চলে যান।
এই কেন্দ্রে ১ হাজার ৪ শ ৮২ ভোটের মধ্যে বেলা ১টা নাগাদ প্রায় ৯ শ' ভোট পড়েছে বলে প্রিজাইডিং অফিসার মো. মোশাররফ হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান।
অমর ব্যাপারী নামে একজন ভোটার ভোট দেওয়ার পর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন,"খুব সুন্দর শান্তিপূর্ণ ও সুশৃংখল পরিবেশে ভোট গ্রহণ চলছে। আমি নির্বিঘে
bdnews24