নারী প্রার্থী সাড়ে ৩ শতাংশ
নবম সংসদ নির্বাচনে নারী প্রার্থীর সংখ্যা ৫৫; যা মোট প্রার্থীর ৩ দশমিক ৫ শতাংশ। আগামী ২৯ নভেম্বর অনুষ্ঠেয় এ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ১ হাজার ৫৩৮ জন। এর মধ্যে ৫৫ জন নারী ৬০টি আসনে প্রার্থী হয়েছেন। নারী প্রার্থীর সংখ্যা গত নির্বাচনের চেয়ে এবার ১৮ জন বেড়েছে।