'ভিড়, খুব ধুলো; কিন্তু চমৎকার'
প্রতিদিনই দু-চারজন করে বিদেশি নাগরিক একুশে বই মেলায় আসছেন। চোখভরা ঔৎসুক্য নিয়ে তারা ঘুরে বেড়াচ্ছেন মেলা প্রাঙ্গণে। কেউ কেউ বইও কিনছেন। বাংলাদেশের এই মেলা কেমন দেখলেন জানতে চাইলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক মাহমুদ শরীফকে তাদের কেউ বলেছেন 'ফ্যান্টাস্টিক'। কেউ আবার বলেছেন, ভিড়, খুব ধুলো; কিন্তু চমৎকার।
