১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

রাষ্ট্রদূত হচ্ছেন সাবেক আইজিপি ময়নুল

তাকে কোন দেশে পদায়ন করা হবে তা ঠিক করবে পররাষ্ট্র মন্ত্রণালয়।

রাষ্ট্রদূত হচ্ছেন সাবেক আইজিপি ময়নুল
সাবেক আইজিপি মো. ময়নুল ইসলাম।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Nov 2024, 10:49 PM

Updated : 10 Sep 2026, 12:24 PM

পুলিশ প্রধানের পদ থেকে সরিয়ে দেওয়া মো. ময়নুল ইসলামকে রাষ্ট্রদূত করার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

সদ্য সাবেক এই মহাপরিদর্শককে (আইজিপি) প্রেষণে রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব দিতে তার চাকরি পররাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করে মঙ্গলবার প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

এখন ময়নুলকে কোন দেশে পদায়ন করা হবে তা ঠিক করে আদেশ দেবে পররাষ্ট্র মন্ত্রণালয়।

সরকার পতনের পর প্রশাসন ও পুলিশে ব্যাপক রদবদলের অংশ হিসেবে গত ২০ নভেম্বর ময়নুল ইসলামকে সরিয়ে দেওয়া হয়; নতুন পুলিশের মহাপরিদর্শক হিসেবে অন্তর্বর্তী সরকার বেছে নেয় অবসরে যাওয়া পুলিশ কর্মকর্তা বাহারুল আলমকে।

পালাবদলের পরিবর্তিত পরিস্থিতিতে সরকারের অন্যান্য অংশের মত পররাষ্ট্র মন্ত্রণালয় ও বিদেশি দূতাবাস-মিশনগুলোতেও ব্যাপক রদবদল করা হচ্ছে। 

গত ৫ আগস্ট ছাত্র-জনতার গণ আন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতনের পরদিন পুলিশ প্রধানের দায়িত্ব পান ময়নুল ইসলাম। 

ওই সময় তিনি অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক হিসেবে ট্রাফিক অ্যান্ড ড্রাইভিং স্কুল ঢাকার কমান্ড্যান্ট হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

আরও পড়ুন:

চাকরি গেল আইজিপি মামুনেরনতুন পুলিশ প্রধান ময়নুল 

অবসরে যাওয়া বাহারুল আলম নতুন আইজিপিসাজ্জাত ডিএমপি কমিশনার