মহিলা বিষয়ক অধিদপ্তরে স্তন ক্যান্সার নিয়ে সেমিনার
বাংলাদেশ স্তন ক্যান্সার সচেতনতা ফোরাম ও মহিলা বিষয়ক অধিদপ্তর যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে।
মহিলা বিষয়ক অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের জন্য স্তন ক্যান্সার নিয়ে সচেতনতামূলক সেমিনার ও স্ক্রিনিং কর্মসূচি হয়েছে।
বুধবার ইস্কাটনে অধিদপ্তরের সম্মেলন কক্ষে বাংলাদেশ স্তন ক্যান্সার সচেতনতা ফোরাম ও মহিলা বিষয়ক অধিদপ্তর যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে।
সেমিনারে মূল বক্তব্য দেন স্তন ক্যান্সার সচেতনতা ফোরামের প্রধান সমন্বয়কারী অধ্যাপক মো. হাবিবুল্লাহ তালুকদার রাসকিন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মহিলা বিষয়ক অধিদপ্তরের মহাপরিচালক শায়লা শারমিন জামান। এছাড়া ফোরামের অন্যতম সমন্বয়কারী ইকবাল মাহমুদ ও চিকিৎসক সাদিয়া হাবিব অর্পি বক্তব্য দেন।
আলোচনা পর্ব শেষে ফোরামের দুই জন নারী চিকিৎসক অংশ নেওয়া আগ্রহী নারীদের স্ক্রিনিং সেবা দেন।
