২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

বেগম রোকেয়ার 'সুলতানা’জ ড্রিম’র প্রথম সংস্করণ খুঁজছে মুক্তিযুদ্ধ জাদুঘর

'সুলতানা’জ ড্রিম’ গ্রন্থটির পরবর্তী সংস্করণ মুক্তিযুদ্ধ জাদুঘরের সংগ্রহে থাকলেও আদি সংস্করণটি কোথাও পাওয়া যাচ্ছে না।

বেগম রোকেয়ার 'সুলতানা’জ ড্রিম’র প্রথম সংস্করণ খুঁজছে মুক্তিযুদ্ধ জাদুঘর

১৯০৮ সালে কলকাতার এস. কে. লাহিড়ী অ্যান্ড কোম্পানি বইটি প্রকাশ করে

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Nov 2022, 06:16 PM

Updated : 03 Nov 2022, 06:16 PM

গত শতকের শুরুর দিকে বেগম রোকেয়া সাখাওয়াৎ হোসেনেল লেখা ‘সুলতানা’জ ড্রিম’ নামের ইংরেজি গ্রন্থটির ‘আদি’ সংস্করণ খুঁজছে মুক্তিযুদ্ধ জাদুঘর।

কারও ব্যক্তিগত সংগ্রহে অথবা গ্রন্থাগারে এই গ্রন্থটি থাকলে সেই খবর মুক্তিযুদ্ধ জাদুঘরকে জানাতে বৃহস্পতিবার একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে জাদুঘর কর্তৃপক্ষ।

মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি মফিদুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “পরবর্তীতে যে সংস্করণগুলো বেরিয়েছে, সেগুলো আমাদের কাছে রয়েছে। কিন্তু আদি সংস্করণটি কোথাও পাওয়া যাচ্ছে না। আদি সংস্করণটি ভীষণ জরুরিভিত্তিতে আমরা সন্ধান করছি। কারো সংগ্রহে থাকলে আমাদের দেয়ার জন্য অনুরোধ করছি। আমরা ভীষণ কৃতজ্ঞ থাকবো।”

ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, , “মুক্তিযুদ্ধ জাদুঘর ইতিহাসের উপকরণ আহরণ ও উপস্থাপনার লক্ষ্যে জরুরিভাবে সন্ধান করছে ১৯০৮ সালে কলকাতা থেকে প্রকাশিত রোকেয়া এস. হোসেন প্রণীত ইংরেজি পুস্তিকা ‘সুলতানা’জ ড্রিম’-এর আদি সংস্করণ।“

মুক্তিযুদ্ধ জাদুঘর আরও জানান, ১৯০৮ সালে কলকাতার এস. কে. লাহিড়ী অ্যাণ্ড কোম্পানি, ৫৪ কলেজ স্ট্রিট থেকে বইটি প্রকাশ করেছিল।

৩৮ পৃষ্ঠার এই বইটির দাম ধরা হয় ‘চার আনা’।

গ্রন্থটির সন্ধান দিতে চাইলে যোগাযোগের জন্য মুক্তিযুদ্ধ জাদুঘরের ইমেইল : mukti.jadughar@gmail.com । অথবা ফোন : ০২-৪৮১১৪৯৯১-৩, মোবাইল : ০১৭১২ ২৭২৬০২ (চন্দ্রজিৎ সিংহ) উল্লেখ করা হয়েছে বিজ্ঞপ্তিতে।