বিইউএফটি’তে চলছে বসন্তকালীন ‘ভর্তি মেলা’
মেলায় মিলছে বিশেষ ছাড়।
বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজি’তে (বিইউএফটি) শুরু হয়েছে বসন্তকালীন সেমিস্টারের ভর্তি মেলা।
রোববার থেকে শুরু হওয়া এ মেলা ২৬ নভেম্বর পর্যন্ত চলবে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
এতে বলা হয়, এ মেলায় থাকছে ভর্তি ফি’র উপর ১০০ শতাংশ ছাড় এবং টিউশন ফি’র উপর ৫ থেকে ১০০ শতাংশ পর্যন্ত বিশেষ স্কলারশিপ।
ফ্যাশন, টেক্সটাইল ও অ্যাপারেল শিক্ষার পাশাপাশি ব্যবসায় প্রশাসন, ইংরেজি, পরিবেশ বিজ্ঞান এবং কম্পিউটার সায়েন্সসহ আধুনিক ও চাহিদাসম্পন্ন ২৪টি প্রোগ্রাম, ডিপ্লোমা ও সার্টিফিকেট কোর্স পরিচালিত হয় শিক্ষালয়টিতে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, যুগোপযোগী শিক্ষা, ২৩টি ক্লাবের মাধ্যমে ব্যবহারিক অভিজ্ঞতা এবং বৈশ্বিক সুযোগের মাধ্যমে বিইউএফটি শিক্ষার্থীদের ভবিষ্যতের জন্য প্রস্তুত করে তোলে।
