শান্ত-মারিয়াম বিশ্ববিদ্যালয়ে ভর্তি মেলা শুরু
মেলায় ফলাফলের ভিত্তিতে বৃত্তি দেওয়া ছাড়াও অ্যাডমিশন ফিতে ৫০ শতাংশ ছাড় এবং প্রথম সেমিস্টারের টিউশন ফিতে অতিরিক্ত ১০ শতাংশ ছাড় সুবিধা দেওয়া হয়েছে।
দেশের প্রথম ফ্যাশন, গ্রাফিক ডিজাইন, ইন্টেরিয়র আর্কিটেকচার ও অ্যাপারেল বিশেষায়িত বিশ্ববিদ্যালয়- ‘শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি’তে শুরু হয়েছে ভর্তি মেলা।
উইন্টার ও সামার ২০২৭ সেশনের ভর্তি কার্যক্রমকে কেন্দ্র করে বুধবার ২৫ নভেম্বর সকাল থেকে শুরু হয়েছে এই মেলা।
বিশ্ববিদ্যালয়ট এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
রাজধানীর উত্তরা ১৭ নম্বরে সেক্টরে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে শুরু হওয়া এই মেলা আগামী ১০ ডিসেম্বর পর্যন্ত চলবে। এই ১৫ দিন মেলার দুয়ার খুলবে সকাল ৯টায়, শেষ হবে বিকেল ৫টায়। শিক্ষার্থী ও অভিভাকসহ সবার জন্য মেলা উন্মুক্ত থাকবে।
মেলায় ফলাফলের ভিত্তিতে বৃত্তি প্রদান ছাড়াও অ্যাডমিশন ফিতে ৫০ শতাংশ ছাড় এবং প্রথম সেমিস্টারের টিউশন ফিতে অতিরিক্ত ১০ শতাংশ ছাড় সুবিধাসহ থাকবে গিফট হ্যাম্পার।
মেলায় অংশ নিয়ে শিক্ষার্থী ও অভিভাবকরা সরাসরি ক্যাম্পাস ঘুরে দেখাসহ শিক্ষক ও একাডেমিক সংশ্লিষ্ট প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময়ের মাধ্যমে প্রোগ্রামগুলোর ক্যারিয়ার সম্ভাবনা, পাঠদান পদ্ধতি, আধুনিক কারিকুলাম, ইন্ডাস্ট্রি সংযোগ ও ক্রেডিট ট্রান্সফারের সুযোগ সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন।
এ ছাড়াও মেলার উদ্বোধনী দিনে থাকছে ফ্ল্যাশমব ও সেলফি বুথের মত বিনোদনের সুযোগ।
অংশগ্রহণকারীরা মেলার রেফারেন্সে শান্ত-মারিয়ামের যেকোন বাসে যাতায়াত করতে পারবেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, “শান্ত-মারিয়াম বিশ্ববিদ্যালয় ইন্ডাস্ট্রির চাহিদা অনুযায়ী জব-ওরিয়েন্টেড পাঁচটি অনুষদের অধীনে মোট ৩১টি স্নাতক ও স্নাতকোত্তর প্রোগ্রামে শিক্ষার্থী ভর্তি নিচ্ছে। যুগের চাহিদা বিবেচনায় ক্যারিয়ার বান্ধব এসব শিক্ষাবিষয় শিক্ষার্থীদের বাস্তবমুখী দক্ষতা অর্জনে অত্যন্ত সহায়ক।
“এই বিশ্ববিদ্যালয়ের একটি বিশেষ দিক হলো- গ্রাফিক ডিজাইন অ্যান্ড মাল্টিমিডিয়া, ইন্টেরিয়র আর্কিটেকচার, অ্যাপারেল ম্যানুফ্যাকচারিং ম্যানেজমেন্ট অ্যান্ড টেকনোলজি, ফাইন আর্টস, মিউজিক অ্যান্ড ড্যান্স এবং ফ্যাশন ডিজাইন প্রোগ্রামগুলো দেশে পথিকৃত হিসেবে শান্ত-মারিয়ামই চালু করেছে। এবং নিকট অতীতেও অপেক্ষাকৃত জব ওরিয়েন্টেড এসব প্রোগ্রাম এই বিশ্ববিদ্যালয় ছাড়া অন্য কোথাও ছিল না।”
রাজধানীর উত্তরা ১৭ নম্বর সেক্টরে বিশ্ববিদ্যালয়টির স্থায়ী ক্যাম্পাস যোগাযোগ-সুবিধার দিক থেকেও বেশ এগিয়ে। কাছেই রয়েছে মেট্রোরেল স্টেশনসহ বিভিন্ন গণপরিবহন। তারপরও শিক্ষার্থীদের যাতায়াত সুবিধার্থে এসি ও নন-এসি বাস সার্ভিসের মাধ্যমে শহরের বিভিন্ন এলাকায় পিক ও ড্রপ সুবিধা দেওয়া হচ্ছে ।
ভর্তিসহ বিশ্ববিদ্যালয় সম্পর্কে বিস্তারিত জানতে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট ভিজিট করা যায় (https://smuct.ac.bd/ )। সরাসরি ক্যাম্পাস ঘুরে জেনে নেওয়া যায় ভর্তি সংক্রান্ত সব তথ্য।
