৩০ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে বেসরকারি বিশ্ববিদ্যালয় ‘এডমিশন ফেয়ার’ শুরু

মেলার শেষ দিনে শিক্ষার্থীদের জন্য দুটি বিশেষ কর্মশালার আয়োজন রয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 30 Nov 2026, 12:29 AM

Updated : 30 Nov 2026, 12:29 AM

চট্টগ্রামে দুই দিনের বেসরকারি বিশ্ববিদ্যালয় ভর্তি মেলা শুরু হয়েছে।

রোববার নগরীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশের চট্টগ্রাম কেন্দ্রে শুরু হওয়া এ মেলায় ঢাকা ও চট্টগ্রামের ১৫টি বেসরকারি বিশ্ববিদ্যালয় অংশ নিচ্ছে।

মেলার উদ্বোধন করেন সিটি করপোরেশনের প্রশাসক ডা. শাহাদাত হোসেন। এ সময় শিক্ষাবিদ সাফিয়া গাজী রহমান উপস্থিত ছিলেন।

চট্টগ্রামভিত্তিক মার্কেটিং ও ক্রিয়েটিভ এজেন্সি হুইজ কমিউনিকেশন্স আয়োজিত মেলায় চট্টগ্রামের ৩০টি কলেজের দুই হাজারের বেশি শিক্ষার্থীর অংশগ্রহণে আইসিটি কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

মেলার শেষ দিনে শিক্ষার্থীদের জন্য আরও দুটি বিশেষ কর্মশালার আয়োজন রয়েছে।

উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হুইজ কমিউনিকেশন্সের ব্যবস্থাপনা পরিচালক মাসুদ বকুল।