সিরাজগঞ্জে শ্রমিকের লাশ উদ্ধার
সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় একটি পুকুর থেকে এক শ্রমিকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
রোববার সকালে উপজেলা সদরের আর এস রেলওয়ের পুকুরে শফিকের (৩৮)লাশ পাওয়া যায় বলে জানান উল্লাপাড়া মডেল থানার ওসি তাজুল হুদা।
শফিক উপজেলা সদরের নয়নগাতি গ্রামের সমাজ আলীর ছেলে। তিনি এলাকায় ট্রাকে মাল ওঠানো-নামানোর কাজ করতেন।
তবে হত্যাকাণ্ডের কারণ তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি পুলিশ।
ওসি আরও বলেন, পুকুরে শফিকের লাশ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পুলিশ লাশ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
এ ঘটনায় নিহতের পরিবার থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি বলে জানান তিনি।
