২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

বকশিগঞ্জে দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

জামালপুরের বকশিগঞ্জ উপজেলায় ভটভটির সঙ্গে সংঘর্ষে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন।

জামালপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jul 2015, 04:27 PM

Updated : 22 Aug 2022, 12:49 PM

পুলিশ জানায়, রোববার দুপুরে এ দুর্ঘটনায় নিহত মো. মাসুদ (২৮) উপজেলায় একটি বাড়ির তত্ত্বাবধায়ক ছিলেন।

স্থানীয়দের বরাত দিয়ে বকশিগঞ্জ থানার ওসি মোস্তাছিনুর রহমান জানান, বকশিগঞ্জ থেকে মোটরসাইকেলে উঠানোপাড়া যাচ্ছিলেন মাসুদ।

পথে বকশিগঞ্জ-কামালপুর সড়কের ড্রাম ব্রিজ এলাকায় শ্যালো ইঞ্জিন চালিত একটি ভটভটির সঙ্গে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।

মাসুদ দি ফার্মাস ব্যাংকের নির্বাহী চেয়ারম্যান মাহবুবুল আলম বাবুল চিশতির বকশিগঞ্জের বাড়ির তত্ত্বাবধায়ক ছিলেন বলে স্থানীয়রা জানান।