২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাংবাদিক সাইফুলের পরিবারকে প্রধানমন্ত্রীর সহায়তা

প্রয়াত সাংবাদিক সাইফুল ইসলাম তালুকদারের পরিবারকে এককালীল ২০ লাখ টাকার অনুদান দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jul 2015, 01:00 PM

Updated : 25 Apr 2022, 01:37 PM

বৃহস্পতিবার রাতে গণভবনে সাইফুল ইসলাম তালুকদারের স্ত্রী ও সন্তানদের হাতে প্রধানমন্ত্রী এই স্থায়ী আমানতের (ফিক্সড ডিপোজিট) চেক হস্তান্তর করেন বলে তার বিশেষ সহকারী মাহবুবুল হক শাকিল জানিয়েছেন।

তিনি বলেন, “প্রধানমন্ত্রী কিছু সময় প্রয়াত সাংবাদিকের স্ত্রী তাহেরা ইসলাম তালুকদার, মেয়ে তানজিনা ও তাহমিনা এবং ছেলে আরেফিন রাহাত তালুকদারের সঙ্গে কথা বলেন এবং তাদের সার্বিক খোঁজখবর নেন।”

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম, দলের কেন্দ্রীয় নেতা ফারুক খান, আব্দুর রাজ্জাক এবং বিশেষ সহকারী মাহবুবুল হক শাকিল চেক হস্তান্তরের সময় উপস্থিত ছিলেন।

আমাদের সময়ের বিশেষ সংবাদদাতা সাইফুল ইসলাম তালুকদার গত ১৫ মার্চ হৃদরোগে মারা যান। তার বয়স হয়েছিল ৫৬ বছর।

সাইফুল বিভিন্ন সাংবাদিক সংগঠনেও দায়িত্ব পালন করেছেন।

তিনি এক সময় বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) যুগ্ম মহাসচিব এবং ঢাকা সাংবাদিক ইউনিয়নের সহ-সভাপতি ছিলেন।

পুরনো খবর:

সাংবাদিক সাইফুল ইসলাম আর নেই