২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শিশুদের ঝগড়ায় জড়িয়ে খুন হলেন যুবক

চট্টগ্রামের পটিয়ায় শিশুদের মধ্যে ঝগড়ার জেরে প্রতিবেশীর ছুরির আঘাতে নিহত হয়েছেন এক যুবক।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jul 2015, 07:50 PM

Updated : 22 Aug 2022, 12:46 PM

রোববার দুপুরে উপজেলার ছনহরা ইউনিয়নের চার নম্বর ওয়ার্ডে এই ঘটনা ঘটে বলে পুলিশ জানায়।

নিহত মো. কামাল (২৬) ওই এলাকার বাসিন্দা।

ঘটনার পর পালানোর সময় এলাকাবাসী তিন ভাইকে ধরে পুলিশে দিয়েছে বলে চট্টগ্রামের সহকারী পুলিশ সুপার শামীম হোসেন জানিয়েছেন।

গ্রেপ্তাররা হলেন- গফুর (২৯), বেলাল (৪২) ও কামাল (৩৫)।

এসএসপি শামীম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, নিহত কামাল ও গ্রেপ্তার তিনজন প্রতিবেশী। দুপুরে দুই পরিবারের শিশুরা খেলার সময় ঝগড়া করে।

“পরে দুই পরিবারের সদস্যরাও ঝগড়ায় জড়ালে এক পর্যায়ে গফুর ছুরি দিয়ে কামালের বুকে-পেটে আঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।”

ময়না তদন্তের জন্য লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে তিনি জানান।