সাভারে বৃদ্ধের লাশ উদ্ধার
ঢাকার সাভারে এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার সন্ধ্যায় কলমার বাথানবাড়ি এলাকায় নিজ বাড়ির পাশে একটি কাঁঠাল বাগানে কফিল উদ্দিন বেপারীর (৬০) লাশ পাওয়া যায়।
সাভার মডেল থানার ওসি মো. কামরুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কাঁঠাল বাগানে ওই বৃদ্ধর মৃতদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেয়।
লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।
ওসি আরও জানান, মৃতের শরীরে কোনো আঘাতের চিহৃ নেই। তবে তাকে কেউ হত্যা করেছে নাকি হৃদরোগে মারা গেছে তা নিশ্চিত হওয়া যায়নি।
লাশের পাশ থেকে একটি ধারালো কাস্তে উদ্ধার করা হয়েছে।
এ ঘটনায় সাভার মডেল থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে তিনি জানান।
