চট্টগ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুজন নিহত
চট্টগ্রামে পৃথক দুটি স্থানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক নিরাপত্তাকর্মী ও এক গৃহবধূর মৃত্যু হয়েছে।
শনিবার সকালে খুলশী ও অক্সিজেন এলাকায় এই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।
নিহতরা হলেন, মোহাম্মদ আলাউদ্দিন (২৭) এবং গৃহবধূ লুনা আক্তার (২৪)।
আলাউদ্দিন খুলশীর নাহার এগ্রো গ্রুপের নিরাপত্তাকর্মী ছিলেন। তার বাড়ি চট্টগ্রামের সীতাকুণ্ডে। লুনা অক্সিজেন এলাকায় থাকতেন।
চট্টগ্রাম মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির নায়েক মো. জাহাঙ্গীর জানান, সকালে দেয়ালে বৈদ্যুতিক তার মেরামতের সময় আলাউদ্দিন বিদ্যুৎস্পৃষ্ট হন। তাকে হাসপাতালে আনলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
অন্যদিকে নিজের বাসায় কাজ করার সময় সাড়ে ১০টার দিকে লুনা বিদ্যুৎস্পৃষ্ট হলে তাকেও চমেক হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালে আনার কিছু সময়ের মধ্যে তার মৃত্যু হয়।
