চট্টগ্রামে সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার
চট্টগ্রামের বাকলিয়া থেকে ১৯ বছরের সাজাপ্রাপ্ত এক পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার সন্ধ্যায় বাকলিয়া থানার তক্তারপুল এলাকা থেকে মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন (৪৭) নামে ওই আসামিকে গ্রেপ্তার করা হয়।
জাহাঙ্গীর একই এলাকার আবদুল করিমের ছেলে।
বাকলিয়া থানার ওসি মোহাম্মদ মহসিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ১৯৯৬ সালে অস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার হওয়া জাহাঙ্গীরকে গ্রেপ্তার করা হলে ২০০৯ সালে চট্টগ্রামের ৫ম অতিরিক্ত মহানগর দায়রা জজ ১৯ বছরের সাজা দেয়।
পরবর্তীতে জামিনে মুক্ত হয়ে জাহাঙ্গীর পলাতক ছিলেন।
