২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিডিনিউজ টোয়েন্টিফোর প্রতিনিধির বাসায় চুরি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের শরীয়তপুর জেলা প্রতিনিধি কে এম রায়হান কবীরের বাসায় চুরি হয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jun 2015, 06:20 PM

Updated : 22 Aug 2022, 12:32 PM

রোববার রাতে তার বাসা থেকে দুটি মোবাইল ফোন সেট, একটি ল্যাপটপ, একটি ক্যামেরা ও নগদ টাকা চুরি করেছে দুর্বৃত্তরা।

এ ব্যাপারে পালং মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন তিনি।

রায়হান কবীর জানান, রোববার রাত সাড়ে ৯টার দিকে স্ত্রী সাদিয়া আফরোজ টুম্পাকে নিয়ে পাশের বাসায় রাতের খাবার খেতে যান। এ সময় তিনি দরজা টেনে লাগালেও তালা দেননি।

তিনি বলেন, “খাবার খেয়ে রাত সাড়ে ১০টায় বাসায় ফিরে রুমের দরজা খোলা দেখেন। ভেতরে ঢুকে দেখেন ঘরের মধ্যে রাখা ল্যাপপট, ল্যাপটপের চার্জার, ক্যামেরা এবং দুটি মোবাইল ফোন নেই।”

পালং মডেল থানার ওসি মো. মনিরুল ইসলাম বলেন, “এ ব্যাপারে সাংবাদিক রায়হান একটি সাধারণ ডায়েরি করেছেন।আমরা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেব।”