২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নিষেধাজ্ঞায় মিছিল, ১৪ ছাত্রলীগকর্মীকে নোটিশ

সিন্ডিকেটের সিদ্ধান্ত ভেঙে ক্যাম্পাসে মিছিল করায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ১৪ ছাত্রলীগকর্মীকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে কর্তৃপক্ষ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 May 2015, 09:34 PM

Updated : 22 Aug 2022, 12:21 PM

বৃহস্পতিবার অনুষ্ঠিত প্রক্টরিয়াল বডির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর মিরাজুল ইসলাম বলেন, ক্যাম্পাসে সব ধরনের রাজনৈতিক কর্মকাণ্ডের উপর নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও মিছিল করায় তাদেরকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।

আগামী পাঁচ কার্যদিবসের মধ্যে তাদের নোটিশের জবাব দিতে বলা হয়েছে বলে জানান তিনি।

নোটিশপ্রাপ্তরা হলেন, লোক প্রশাসন বিভাগের শিক্ষার্থী আব্দুল কাদির রেদুয়ান, রবিউল আউয়াল রবিন, ইসতিয়াক আহমেদ হিমন, সমাজ বিজ্ঞানের নূরে আলম বাপ্পি, আব্দুল বাতেন, রঞ্জু আহমেদ, লিংকন ভূইয়া,  ইংরেজির আলী হাসান, সৈয়দ জুয়েম, রাজনীতি অধ্যয়ন বিভাগের জাকারিয়া, মাসুম, ফুড ইঞ্জিনিয়ারিংয়ের হাসিব, বাংলার মীর সোহেল ও পরিসংখ্যান বিভাগের আব্দুল্লাহ আল মাসুম।

এরা সবাই ছাত্রলীগের বিশ্ববিদ্যালয় কমিটির সহ-সভাপতি আবু সাইদ আকন্দ ও সাধারণ সম্পাদক ইমরান খানের অনুসারী বলে জানান সহকারী প্রক্টর।

গত বছরের  ২০ নভেম্বর ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত হওয়ার পর বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ। ওই ঘটনায় প্রায় দুই মাস বন্ধ থাকার পর সব ধরনের রাজনৈতিক কর্মসূচির উপর নিষেধাজ্ঞা দিয়ে গত ১৮ জানুয়ারি বিশ্ববিদ্যালয় খুলে দেয় কর্তৃপক্ষ।