২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরের মেয়রের বিরুদ্ধে আরেকটি অভিযোগপত্র

গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এম এ মান্নানের বিরুদ্ধে আরেকটি মামলায় অভিযোগপত্র দিয়েছে পুলিশ।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 May 2015, 04:35 PM

Updated : 25 Apr 2022, 01:22 PM

এ নিয়ে দুটি মামলায় মান্নানের বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হল।

গাজীপুর আদালত পুলিশের পরিদর্শক মো. রবিউল ইসলাম জানান,  বিস্ফোরকদ্রব্য আইনের একটি মামলায় গত ১৪ মে অভিযোগপত্র দিয়েছে জয়দেবপুর থানা পুলিশ।

অভিযোগপত্রে মান্নানসহ ছয়জনকে আসামি করা হয়েছে।

তিনি বলেন, “রোববার নির্ধারিত দিনে গাজীপুরের জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে অভিযোগপত্র দাখিল করলে আদালতের বিচারক বেগম আবেদা সুলতানা তা জেলা ও দায়রা জজ আদালতে পাঠিয়েছেন।

“অভিযোগপত্রে মান্নানকে হুকুমের আসামি করা হয়েছে।”

গত বছরের ২ সেপ্টেম্বর রাত সাড়ে ১০টার দিকে জেলা শহরের জোড়পুকুরপাড় এলাকায় একটি বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনায় জয়দেবপুর থানার এসআই বাচ্চু মিয়া বাদী হয়ে পরদিন একটি মামলা দায়ের করেন। 

এর আগে গত ৩০ এপ্রিল ভাংচুরের মামলায় মান্নান, গাজীপুর জেলা বিএনপির সভাপতি ফজলুল হক মিলনসহ ৪৩ বিএনপি নেতাকর্মীর বিরুদ্ধে অভিযোগপত্র দিয়েছে পুলিশ।

পুরনো খবর:

মেয়র মান্নানের বিরুদ্ধে অভিযোগপত্র গৃহীত
গাজীপুরের মেয়র ফের রিমান্ডে