২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মা দিবসে মা খুন: ছেলে গ্রেপ্তার

কুড়িগ্রামের রাজারহাটে বিশ্ব মা দিবসে এক বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগে তার ছেলেকে গেপ্তার করেছে পুলিশ।

কুড়িগ্রাম প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 May 2015, 08:13 PM

Updated : 22 Aug 2022, 12:15 PM

সোমবার দুপুরে কুড়িগ্রাম সদরের বেলগাছা ইউনিয়নের কালিরহাট বাজার থেকে রবিউল ইসলামকে (২৫) আটক করা হয়।

রবিউল রাজারহাট উপজেলার ধনঞ্জয় গ্রামের ছকিনা বেওয়া (৬৫) ও মৃত আহাম্মদ আলীর ছেলে।

রাজারহাট থানার ওসি আব্দুর রশিদ জানান, রোববার সন্ধ্যায় মা ছকিনা বেওয়ার কাছে নেশার টাকা দাবি করেন রবিউল।

মা টাকা দিতে রাজি না হলে কথা কাটাকাটির এক পর্যায়ে রবিউল কোদাল দিয়ে মায়ের মাথায় এলোপাথাড়ি আঘাত করলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।

এলাকাবাসীরা ছুটে এলে রবিউল পালিয়ে যায়।

ওসি আরও জানান, মাকে হত্যার পর পালিয়ে গিয়ে কুড়িগ্রাম রেল স্টেশনের প্লাটফরমে রাত কাটান রবিউল।

দুপুরে কালিরহাট বাজারে স্থানীয়রা তাকে আটক করে পুলিশে খবর দেয়।

রবিউল পুলিশ হেফাজতে রয়েছেন। তার বিরুদ্ধে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান ওসি রশিদ।

পুরনো খবর:

মা দিবসে ‘ছেলের’ হাতে খুন হলেন মা