২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গোপালগঞ্জে ঘুমন্ত কলেজছাত্রীকে এসিড নিক্ষেপ

গোপালগঞ্জ সদর উপজেলায় এসিড ছুড়ে এক কলেজছাত্রীর মুখ ঝলসে দিয়েছে দুর্বৃত্তরা।

গোপালগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 May 2015, 04:05 PM

Updated : 22 Aug 2022, 12:14 PM

শনিবার ভোররাতে দগ্ধ আঁখি বাগচী স্থানীয় কৃষ্ণপুর সপ্তদশ পল্লী মহাবিদ্যালয়ের দ্বাদশ শ্রেণির ছাত্রী এবং টুঠামান্দ্রা গ্রামের সুভাষ বাগচীর মেয়ে।

সদর উপজেলার বৌতলী পুলিশ ফাঁড়ির এসআই আবু নাঈম বলেন, এসিডে আঁখির মুখমণ্ডলসহ শরীরের বিভিন্ন অংশ ঝলসে গেছে।

গুরুতর অবস্থায় গোপালগঞ্জ সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে পাঠানো হয়েছে বলে সদর হাসপাতালের সার্জারি বিভাগের চিকিৎসক অনুপ কুমার মজুমদার জানান।

প্রেম প্রস্তাব দিয়ে ব্যর্থ হয়ে পাশের ঘোষালকান্দি গ্রামের সুধাংশু ঘোষের ছেলে রথীন ঘোষ তার সঙ্গীরা এসিড ছুড়েছে বলে অভিযোগ করেছেন আঁখি।

এ ঘটনায় জড়িত অভিযোগে একজনকে আটক করা হয়েছে বলে জানালেও তার নাম জানায়নি পুলিশ।

আঁখি হাসপাতালে সাংবাদিকদের বলেন, রথীন কলেজে যাওয়া-আসার পথে তাকে উত্ত্যক্ত করে আসছিল। সম্প্রতি রথীন তাকে বিয়ে করতে চাইলে তিনি রাজি হননি।

আাঁথির বক্তব্যে সায় দিয়ে তার কলেজের ইসলামের ইতিহাস বিভাগের প্রভাষক শেখর চন্দ্র বিশ্বাস বলেন, রথীনের বিরুদ্ধে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে অভিযোগ করলে স্থানীয় ইউপি চেয়ারম্যানের উদ্যোগে একটি সালিশও হয়েছিল।

এসআই আবু নাঈম বলেন, “জড়িত সবাইকে আটকের চেষ্টা চলছে।”