২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে সুড়ঙ্গ কেটে ডাকাতির চেষ্টায় মামলা

চট্টগ্রামের হাটহাজারী থানার কুয়াইশ এলাকায় অগ্রণী ব্যাংকে ডাকাতির উদ্দেশ্যে সুড়ঙ্গ কাটার ঘটনায় মামলা হয়েছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 May 2015, 07:03 PM

Updated : 22 Aug 2022, 12:14 PM

শুক্রবার অগ্রণী ব্যাংক কুয়াইশ শাখার ব্যবস্থাপক কাজী নুরুল হক বাদি হয়ে হাটহাজারি থানায় মামলা করেন।

বৃহস্পতিবার রাতে অগ্রণী ব্যাংকের কুয়াইশ শাখার ভবনের পাশে সুড়ঙ্গ কাটার চেষ্টা করার সময় এক যুবককে পিটুনি দিয়ে পুলিশের হাতে দেয় স্থানীয়রা।

পিটুনির শিকার মো. শুক্কুর (২৯) গুরুতর আহত অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পুলিশ পাহারায় চিকিৎসাধীন রয়েছেন বলে জানান হাটহাজারি থানার মদুনাঘাট পুলিশ ফাঁড়ির দায়িত্বরত এসআই শরীফুল ইসলাম খান।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তিনজন মিলে সুড়ঙ্গ কাটার চেষ্টা করছিল। এসময় স্থানীয়রা একজনকে ধরে পুলিশে দিলেও বাকিরা পালিয়ে যায়।

এসআই শরীফুল বলেন, ব্যাংক ব্যাস্থাপক কাজী নুরুল হক বাদি হয়ে গ্রেপ্তার একজনের নাম উল্লেখ করে পলাতক দুজনসহ মোট তিনজনের বিরুদ্ধে মামলা করেছে।

পুরনো খবর:

চট্টগ্রামে ব্যাংকে সুড়ঙ্গ কাটার সময় এক ব্যক্তি আটক